Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 13 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপপক্ষ ‘বিজয়ের’ নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি ধাওয়ার পর রাত সাড়ে ১২টা পর্যন্ত বিজয় উপপক্ষের নেতাকর্মীদের একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের ভেতরে লাঠিসোঁটা ও রামদা নিয়ে অবস্থান করেছিলেন। আরেকটি পক্ষ কেন্দ্রীয় মসজিদের সামনে একই ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেছিলেন।

পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। অপর পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেয়। এ দুই পক্ষের মধ্যে আবার ১১টি উপপক্ষ রয়েছে। এর মধ্যে নাছিরের অনুসারী ৯টি ও মহিবুলের অনুসারী দুটি। বিবাদে জড়িয়ে পড়া উপপক্ষ বিজয় মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসাবে চবি ক্যাম্পাসে পরিচিত। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কমিটিতে পদ পাওয়া ও নেতৃত্বকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয় দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষের সদস্যরা আলাওল এবং এ এফ রহমান হলের থাকেন। আরেকটি পক্ষের সদস্যরা থাকেন সোহরাওয়ার্দী হলে। সোহরাওয়ার্দী হলের নেতৃত্ব রয়েছে চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম ও দেলোয়ার হোসেনসহ কয়েকজন নেতা। আলাওল এবং এ এফ রহমান হলের নেতৃত্ব দিচ্ছেন চবি শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। 

ওই তিন হলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার বিজয় উপপক্ষের সোহরাওয়ার্দী হলের কর্মী ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত বিন আজাদের জন্মদিন ছিল। আলাওল এবং এ এফ রহমান হলের নেতাকর্মীরা রিফাতকে তাঁদের কর্মী দাবি করে তাঁদের সঙ্গে জন্মদিন পালন করার জন্য বলেন। তবে রিফাতের জন্মদিন সোহরাওয়ার্দী হলে উদযাপন করা হয়। এ নিয়ে ওই রাতেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর রেশ ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

পাল্টাপাল্টি অভিযোগ 

উপপক্ষ বিজয়ের পদবঞ্চিত নেতা দেলোয়ার হোসেন ও শাখা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম বলেন, শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বেনামে ক্যাম্পাসে তিনটি ঠিকাদারি কাজ নিয়েছেন। ঠিকাদারি কাজ টিকিয়ে রাখার জন্যই তিনিক্যাম্পাস অস্থিতিশীল করতে চাচ্ছেন। এ কারণে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন ওই দুই হলের নেতাকর্মীরা। পরে তাঁরাও প্রতিহত করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন মোহাম্মদ ইলিয়াছ। তিনি দাবি করেন, সোহরাওয়ার্দী হলের ছাত্রদলের এক নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়াই তাঁদের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়েছে প্রতিপক্ষ। সোহরাওয়ার্দী হলের মোহাম্মদ ওয়াহিদ এসবে নেতৃত্ব দিয়েছেন। এটি ছাত্রলীগের জন্য দুঃখজনক।’

এই বিষয়ে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাজ হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে খেয়াল রাখা। তাঁরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। এই ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বা//দৈনিক দেশতথ্য// ১৩ নভেম্বর

Tags: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে অপহরণের ৩ মাস পর উদ্ধার, গ্রেফতার ৪

Next Post

বন্দরের মধ্যরাতে পণ্য পাচার, আটক ৬

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
বন্দরের মধ্যরাতে পণ্য পাচার, আটক ৬

বন্দরের মধ্যরাতে পণ্য পাচার, আটক ৬

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist