রাজশাহীর গোদাগাড়ীতে চার বছরে শেষ হয়নি সাহাব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পুনঃ নির্মাণকাজ।
গাদাগাদি করে ক্লাস চলছে টিনের ঘরে । আর এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
ঠিকাদারের গাফিলতির কারণে ২০১৯ সালে শুরু হওয়া ওই কাজ আজও শেষ হয়নি। এ ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় গোদাগাড়ী উপজেলা প্রকৌশলীর মাধ্যমে বিদ্যালয়ে ২য় তলা ভবন পুনঃ নির্মাণের জন্য ৪২ লাখ ৬২ হাজার ৩০২৬ টাকার একটি প্রকল্প গ্রহণ করে ২০১৯-২০ অর্থবছরে দরপত্র আহবান করা হয়। নওগাঁর মানহা ট্রেডার্সকে ভবন পুনঃ নির্মাণের কাজটি পান। ২০২০ সালের ৩১ মে মাসে তাকে কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের শর্তানুযায়ী, ছয় মাসের মধ্যে তার কাজ শেষ করার কথা ছিল। এতে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার,বিশ্ব ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকসহ ৫টি সহযোগী উন্নয়ন সংস্থা। আর কাজ টি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
গত রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, সাহাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেখানে ভবনের পুনঃ কাজ চলছে। ৪ বছরে ঠিকাদার ভবনের ঢালাইয়ের কাজ শেষ করেছেন। দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় কারণে বীম হারাচ্ছে তার শক্তি। আর টিনের ঘরে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।
শিক্ষার্থী ববিতা বলেন, ক্লাসের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে পানি গড়িয়ে ক্লাসের ভেতরে আসে। এভাবে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে হয়। আরেক শ্রেণির শিক্ষার্থী রুনা বলেন, আমাদের স্কুলঘরের অবস্থা খুবই খারাপ।
ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে বললে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা বারবার ঠিকাদারকে কাজ করার কথা বললে কোন কর্ণপাত না করলে শেষ পর্যন্ত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসে ঘুরে ঘুরে মৌখিকভাবে অভিযোগ করে সপ্তাহ আগে কাজ শুরু করেছে ঠিকাদার।
সাহাব্দী পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল হক বলেন,২০১৯-২০২০সালের অর্থ বছরের কাজ এখন পর্যন্ত শেষ করতে পারেনি ঠিকদার প্রতিষ্ঠান মানহা ট্রেডার্স। তাই এখন পাঠদান করানো হয় টিনশীডের ঘরে। এতে শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস করতে হয়। গত চার বছর পেড়িয়ে গেলও পুনঃ নির্মাণকাজ কাজ শেষ না করায় শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হচ্ছে।
বিদ্যারয়ের কাজ সর্ম্পকে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠান মানহা ট্রের্ডাসের মালিক মিঃ মিলন মুঠোফোন যোগাযোগ করলে ফোনটি ধরেনি।
গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মুনছুর রহমান বলেন,বিদ্যালয়ের কাজটি অনেকদিন বন্ধ ছিল। এখন কাজ আবার শুরু হয়েছে এবং কাজ শেষ পর্যায়ে আছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post