Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 10 February, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
হাটহাজারীতে ডেলিভারি করানোর সময় মাথা কেটে নবজাতকের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালের দিকে ভুক্তভোগী মো.মহিউদ্দিন এ অভিযোগ দেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদস্থ “ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে” ডেলিভারি করার সময় এ ঘটনা ঘটে।

নিহত নবজাতক হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্বদেওয়াননগরস্থ কালাচান ফকির বাড়ির মহিউদ্দিন ও ফারহানা দম্পতির সন্তান।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টার দিকে ভিকটিম সাদিয়া আকতার (২০) কে ডেলিভারি সক্রান্ত বিষয়ে ওই প্রতিষ্ঠানে নিয়ে যাই। এসময় ক্লিনিকে পক্ষ থেকে বলা হয় রোগীর অবস্থা ভালো আছে এবং ডেলিভারিও নরমাল হবে। তাদের এমন কথা বিশ্বাস করে ভিকটিমদের স্বজনরা অপেক্ষা করতে থাকেন। পরে বেলা আনুমানিক ৪ টার দিকে সংশ্লিষ্ট চিকিৎসক পরিচয় দেয়া ডা. সাবরিনা জানান, রোগীর অবস্থা খারাপ। পরে মাগরিবের পর ওই ডাক্তার ও সহকারীগণ জানান, বাচ্চাটা মারা গেছে। এমন অবস্থায় বাচ্চার লাশ দেখতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ লাশ দেখতে বাধা দেন। পরে স্বজনরা জোর করে প্যাকেট খুললে দেখা যায় মাথার বাম পাশে থেতলানো রক্তাক্ত। লাশের এমন অবস্থা এবং মৃত্যুর কারন জানতে চাইলে ওই চিকিৎসক পরিচয় দেয়া ডা. সাবরিনা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে।

অভিযোগে উল্লেখ করা হয় সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অদক্ষতা ও অবহেলাজনিত কারনে তারা ওই নবজাতক কে হত্যা করেছে। এদিকে শনিবার ভোরে নবজাতকের লাশটি তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ভিকটিমের স্বামী মহিউদ্দিন এবং ভাগিনা রাকিব চৌধুরী জয় এ প্রতিবেদক কে জানান, এ ঘটনায় আমরা হাটহাজারী মডেল থানায় অভিযোগ করতে গেলে তারা অভিযোগ না নিয়ে সিভিল সার্জেন বরাবরে অভিযোগ দিতে পরামর্শ দেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিষয়টি আমরা তদন্ত করবো, এতে যদি চিকিৎসকের অবহেলা বা দোষী হন তবে সে অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় ইউএনও সাহেবের তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তদন্ত করে প্রতিবেদন দিবেন। তারপর তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ প্রতিবেদক কে বলেন, এ বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তদন্ত করছেন। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মণিরামপুরে আগুনে পুড়ে প্রতিবন্ধী নিহত

Next Post

হাটহাজারীতে টপসয়েল কাটার দায়ে জরিমানা

Related Posts

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব
জাতীয় খবর

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

Next Post
হাটহাজারীতে টপসয়েল কাটার দায়ে জরিমানা

হাটহাজারীতে টপসয়েল কাটার দায়ে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist