Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চিত্তরঞ্জন বালা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 25 April, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চিত্তরঞ্জন বালা হত্যার দায় স্বীকার করে  জবানবন্দি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনা প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলার শিয়ালী মধ্যপাড়া এলাকার চিত্তরঞ্জন বালা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ওই মামলায় আটক প্রধান আসামি সমীর বালা। রোববার (২৪ এপ্রিল) খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতের বিচারক মো: মোস্তাফিজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সমীর বালা উপজেলার শিয়ালী এলাকার সুধীর বালার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো: মোস্তাফা কামাল জানান, বাড়ির পিছনের এক শতক জমি নিয়ে সমীর বালা ও চিত্তরঞ্জন বালার মধ্যে চলমান বিরোধ দীর্ঘদিনের। ১০ বছর আগেও একবার বিরোধ দেখা দিলে তা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। ওই এক শতক জমি চিত্তরঞ্জনের আগের শরীকের কাছ থেকে কিনে নেয় সমীর বালা।

ঘটনার দিন শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে চিত্তরঞ্জন ও সমীর বালার বাড়ির পিছনের একটি খাল থেকে কয়েকজন শ্রমিক মাটি কাটতে থাকলে সমীর বালা তাদের উদ্দেশ্যে করে কিছু মাটি একটি গাছের গোড়ায় দিতে বললে চিত্তরঞ্জন বালা অকথ্য ভাষায় তাকে গালাগালি করে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও পরে মেহগুনি গাছের লাঠি দিয়ে চিত্তরঞ্জন বলার বাম হাতে আঘাত করে সমীর বালা। পরে ভিকটিম আহত হলে তাকে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেয় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই দিন সমীর ও তার ছেলে সনৎ বালার বিরুদ্ধে নিহতের ছোট ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স থেকে আটক করা হয় সনৎ বালাকে। আর সন্ধ্যায় র‌্যাবের হাতে আটক হয় সমীর বালা। রাতে তাকে থানায় হস্তান্তর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের বিবরণ পুলিশকে জানায়।

সমীর বালা ওই এলাকার সুধীর বালার ছেলে ও কাজদিয়া রেজিষ্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করে সে। ওই মামলার অপর আসামি সনৎ বালা তেরখাদা উপজেলার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিজ্ঞান ম্যানেজমেন্ট কলেজের কম্পিউটার অপারেশন শাখার প্রভাষক। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করে তি‌নি ব‌লেন, প্রতিবেশী এক ছোটভাই তাকে জানায় তার বাবার সাথে চিত্তরঞ্জন কাকার মারামারি হচ্ছে। বাড়ি গিয়ে তিনি দেখেন কাকা মাটিতে পড়ে আছে।

এরপর তাকে উদ্ধারকরে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়েও আসেন তিনি। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে উপস্থিত হয়ে তার বাবা থানায় হাজির হলে তাকে ছাড়া হবে জানিয়ে তাকে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি। কিন্তু পরে তিনি জানতে পারেন তাকেও ওই মামলায় আসামি করা হয়েছে। দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৪,২০২২//

Tags: চিত্তরঞ্জন বালা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন : মোমিন মেহেদী

Next Post

অভিযুক্তরা মুন্ডা নারীর ধর্ষণের দায় স্বীকার করলো

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post

অভিযুক্তরা মুন্ডা নারীর ধর্ষণের দায় স্বীকার করলো

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist