গিয়াস রনি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তারা হোটেলটিতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
গ্রেপ্তার ১২ জনের মধ্যে আটজন নারী ও চারজন পুরুষ। তাদের মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, সুনামগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় থাকা ১২ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post