Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ছাত্রত্ব নেই, বয়স নেই তারপরও ছাত্রলীগে শীর্ষ পদ পেতে মরিয়া!

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 22 March, 2024.
in শিক্ষা, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ছাত্রত্ব নেই, বয়স নেই তারপরও ছাত্রলীগে শীর্ষ পদ পেতে মরিয়া!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইতোমধ্যে পদপ্রত্যাশীরা চট্টগ্রামের দক্ষিণ জেলার প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। থেমে নেই বিতর্কিতরাও।

এতে বিভিন্ন মামলার আসামি, রাজাকারের নাতি, মাদকসেবী, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত, চাঁদাবাজি, অছাত্র ও বয়স নেই এমন কর্মীরাও নেতৃত্বের দৌড়ে যুক্ত হয়েছেন। তদবির শুরু করেছে ছাত্রশিবির কর্মী, ছাত্রদল নেতা, মোটরসাইকেল চুরি মামলার আসামি, অছাত্র ও মাটি ব্যবসায়ীরাও।

এদের মধ্যে যাদেরকে নিয়ে দক্ষিণে বেশ সমালোচনা হচ্ছে তারা হলেন-চ্ট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী জনি, সহ-সভাপতি খালেদ মাসুদ, যুগ্ম সম্পাদক মোঃ সালেহীনুর জামান (তানভীর) চৌধুরী, যুগ্ম সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু তৈয়ব সোহেল, প্রচার সম্পাদক আবু বক্কর জীবন, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিক ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর নাম সবার মুখে মুখে। এরা সবাই কোন না কোন ভাবে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দলীয় সুনাম ক্ষুন্ন করেছেন।

দক্ষিণ জেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে এরা ৮ জনেই বিষফোঁড়া। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী তাদের কারো বয়স নেই। নেই ছাত্রত্বও। কেননা, ছাত্রলীগের বয়স কাঠামো ছিল ২৭ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের প্রথম দিকে সেই কাঠামো বদলে করেন ২৮ বছর। পরে তা ২৯ বছর পর্যন্ত গিয়ে গড়িয়েছে বলে দাবি ছাত্রলীগ নেতাদের। কিন্তু এই আট জনের জাতীয় পরিচয় অনুযায়ী ছাত্রলীগ করার বয়স ছাঁড়িয়েছে অনেক আগেই। সবার বয়স ৩৫ ছুঁয়ে ছুয়ে যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ৫(ক)ধারার সম্পূর্ণ সাংঘর্ষিক।

এদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগে শীর্ষ পদ প্রত্যাশী জেলা সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী জনি রাজাকারের নাতি বলে অভিযোগ রয়েছে। যার দাদা মরহুম আফজল আহমদ চৌধুরী ১৯৭১ সালে পাকিস্তানি দোষর শান্তি কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ পরবর্তীতে বিএনপির একনিষ্ঠ কর্মী ও গ্রাম সরকার পদে নিযুক্ত ছিলেন।

ওদিকে, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের ছিদ্দিকীর বিরুদ্ধে গৃহবধু ধর্ষণের অভিযোগ রয়েছে থানায়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়াসহ নানা অনিয়মের অভিযোগে তাকে সে সময় বহিষ্কার করে দক্ষিণ জেলা ছাত্রলীগ। যদিও এসব ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন ছিদ্দিকী।

এছাড়াও, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব সোহেল এর বিরুদ্ধে পটিয়া শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ কে হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এমনকি খালেদ মাসুদ, মোঃ সালেহীনুর জামান (তানভীর) চৌধুরী, মামুনুর রহমান চৌধুরী, আবু বক্কর জীবন ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে আমলে নেবার মতো নানা অভিযোগ।

এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘যাদের যোগ্যতা আছে তারাই দায়িত্ব পায়। কেন্দ্রীয় ছাত্রলীগ সবকিছু দেখেই কমিটি দেবে। যাদের কোয়ালিটিও নাই, কোয়ান্টিটিও নাই। তারাই অভিযোগ করছে।

নতুন নেতৃত্বের বিষয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি কোহিনুর আক্তার রাখি বলেন, ‘সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়েছি। জমা পড়া সিভি বিশ্লেষণ করা হচ্ছে। দলের বিভিন্ন দুঃসময়ে যারা সংগঠনের জন্য কাজ করেছে তাদেরই বেছে নেব। চট্টগ্রাম দক্ষিণে মেধাবী ছাত্রদের প্রাধান্য দেয়া হবে। অভিযুক্ত কাউকেই কমিটিতে নেয়া হবে না।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে আমরা শিগগিরই নতুন কমিটি দিব। স্মার্ট, মেধাবী, দক্ষ নেতৃত্ব দেখে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি করা হবে। বিতর্কিত কাউকে কমিটিতে রাখা হবে না।’

এবি //দৈনিক দেশতথ্য // ২২ মার্চ ২০২৪//

Tags: চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নেছারাবাদে রাস্তার ইট তুলে নিয়ে বাড়ীর কাজে ব্যবহার করার অভিযোগ

Next Post

আন্ধারমানিক নদী রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

Next Post
আন্ধারমানিক নদী রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

আন্ধারমানিক নদী রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist