Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 25 October, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
শ্বশুর বাড়িতে জাহাঙ্গীর আলম (২৫) নামে ছাত্রদলের নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে।

জাহাঙ্গীর আলম মির্জাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। জাহাঙ্গীরের পরিবারের দাবি শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে।

মৃত্যুর কারণ জানতে চাইলে তার শ^শুর ও লোকজন মিলে জাহাঙ্গীর আলমের বাবা এবং পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে। জাহাঙ্গীর আলমের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেন সাকিল আহমেদ জানান, জাহাঙ্গীরের পিতার নাম আমজাদ হোসেন। জাহাঙ্গীর বাঁশতৈল মো. খলিলুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। নম্র ও ভদ্র ছেলে হিসেবে এলাকায় সুপরিচিত ছিল। তার পরিবার বিএনপি ও জাহাঙ্গীর আলম ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর আস্থাভাজন ছিল।

গত চার মাস পুর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদি খালপার নামাসুলাই গ্রামের মামাতো বোন শিফার সঙ্গে প্রেম করে বিয়ে হয়। শিফার বাবার নাম সালাউদ্দিন মিয়া। শিফা ও জাহাঙ্গীরের মধ্যে প্রেম করে বিয়ে হলেও দুই পরিবারের মধ্যে তেমন বনিবনা ছিল না। দুই পরবিারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো বলে অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরের পিতা আমজাদ হোসেন অভিযোগ করেন গতকাল বৃহস্পতিবার দুপুরে সুস্থ সবল জাহাঙ্গীর শ্বশুর বাড়িতে যায়। সকালে শ্বশুর বাড়ি থেকে খবর আসে রাতে তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন নিয়ে তার শ্বশুর বাড়ি কালিয়াকৈর উপজেলার মেদি খালপার নামাসুলাই গ্রামে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। মৃত্যুর কারন জানতে চাইলে জাহাঙ্গীরের শ্বশুর সালাউদ্দিন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। জাহাঙ্গীরের বাবা আমজাদ হোসেন, তার সহপাঠী এবং এলাকাবাসির অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে জাহাঙ্গীর আলমকে হত্যা করেছে। বিষয়টি সন্দেহ জনক হলে মির্জাপুর ও কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে কালিয়াকৈর থানা পুলিশ উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে নিয়ে আসে। কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

তদন্ত সাপেক্ষে জাহাঙ্গীর আলমের হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানিয়েছেন তার বাবা আমজাদ হোসেন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম সাংবাদিকদের বলেন, ছাত্রদলের নেতা জাহাঙ্গীর আলমের শ্বশুর বাড়িতে রহস্য জনক মত্যু হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করায় তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তার বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। ময়ন তদন্ত রিপোর্ট এবং অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসসহ তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সুনামগঞ্জে গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ

Next Post

মির্জাপুরে দুই গ্রুপের দ্বন্ধে ওয়াজ মাহফিল পন্ড

Related Posts

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
জাতীয় খবর

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
প্রধান খবর

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

Next Post
মির্জাপুরে দুই গ্রুপের দ্বন্ধে ওয়াজ মাহফিল পন্ড

মির্জাপুরে দুই গ্রুপের দ্বন্ধে ওয়াজ মাহফিল পন্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist