কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া শহরে সানি শেখ সাগর নামের যুবককে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্ততার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা- মা।
রবিবার দুপুর সাড়ে ১২টায় শহরের হোটেল তাজের সম্মেলন কক্ষে নিহতের বাবা আব্দুর রাজ্জাক ও মা মুসলিমা খাতুন প্রকাশ্যে ছেলে হত্যার নৃসংশ বিবরণ ও জড়িতদের
গ্রেফতারসহ বিচারের দাবি করে অঝরে কান্নায় ভেঙ্গে পড়েন।
তাদের অভিযোগ, প্রতিদিন বাড়ির সামনে মাদক সেবীদের আড্ডার প্রতিবাদ করায় গত ০৮ মার্চ দুপুর
সাড়ে ১২টায় শহরের চোড়হাস কোল্ড স্টোরেজ গলিতে সানিকে মাদক সেবীরা কুপিয়ে হত্যা করে।
এঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে প্রবাল, শান্ত, হৃদয়, বিজয় ও ইমন এই পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাত ৮/৯জনের বিরুদ্ধে ১০ মার্চ কুষ্টিয়া
মডেল থানায় নিহত সানির পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে হত্যা মামলা নং ১৮ করেন ।
সংবাদ সম্মেলণে সাগরের পিতা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলে সাগরকে
প্রকাশে প্রতিবেশি নজরুল ইসলামের ছেলে প্রবাল (৩৫), শান্ত (২৯), খাবিরুল
ইসলামের ছেলে হৃদয় (২৮), মিনারুল ইসলামের ছেলে বিজয়, রাজ্জাক ড্রাইভারের ছেলে
ইমন (২৯) সহ ৮-১০জন মিলে প্রকাশে কুপিয়ে হত্যা করেছে| এসময়ের ভিডিও তে স্পষ্ট দেখা যাচ্ছে| কিন্তু ঘটনার পরে মামলা হলেও পুলিশ কোন আসামিকেই গ্রেফতার
করতে পারেনি। একাধিকবার পুলিশ, র্যাবকে জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি,
বরং আসামির লোকজন মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে।
মামলা করে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি’।
নিহতের মা মুসলিমা খাতুন বলেন, আমি আমার ছেলে সাগর হত্যার বিচার চাই| দিনের বেলা প্রকাশ্যে সাগরকে কুপিয়ে মেরে ফেলেছে| কিন্তু এখনো তাদের গ্রেফতার
করেনি পুলিশ| আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই|
ছেলে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলণে অঝরে কান্না এবং আহাজারি করে বৃদ্ধ বিচার প্রত্যাশি এই দম্পতি|
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর দাবি করে করেন, সানি হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের পুলিশি অভিযান চলছে।
প্রিন্ট করুন










Discussion about this post