জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া)প্রতিনিধি:
‘ইয়ু্থ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কার প্রাপ্ত কুষ্টিয়া ভেড়ামারার নারী উদ্যোক্তা পারভীন নাহার কনিকাকে সংবর্ধনা দিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ -বিন হাসান।
গতকাল রবিবার (২৫শে অক্টোবর,২০২৬) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া যুব উন্নয়নের দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল জব্বারসহ বিভিন্ন কর্মকর্তাগণ ও কনিকার মামা সাংবাদিক আতিক হাসান উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাতীয় পর্যায়ে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন। এ সম্মাননা তাঁর কাজের স্বীকৃতির পাশাপাশি নারী উদ্যোক্তা ও তরুণ সমাজের সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানকে তাঁর অর্জনের প্রতি প্রশাসনিক স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পারভীন নাহার কনিকার মতো সফল উদ্যোক্তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে সমাজে নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং তরুণদের ইতিবাচক উদ্যোগ আরও গতিশীল হবে।
প্রতিকূলতাকে অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া কনিকার এই অর্জন ভেড়ামারাসহ কুষ্টিয়ার মানুষের জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনে আরও অনেক নারীকে আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সম্ভাবনা বিকাশে উৎসাহিত করবে এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post