মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ “জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১” পুরস্কার পেলেন মাজহারুল হাসান সাকিব।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধিন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির দশম শ্রেনির ছাত্র সাকিব ।
বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত সর্ববৃহৎ
প্রতিযোগিতায় সে কুটির শিল্প বিষয়ে গ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। গত ২৯ জানুয়ারি রবিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি তাকে সনদপত্র ও ব্রোঞ্জ পদক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। উক্ত প্রতিতযোগিতায় ৬ লক্ষ ৯২ হাজার শিশু অংশগ্রহন করে। যার মধ্যে ৪৭৪ জন শিশুকে জাতীয় শিশু পদক প্রদান করা হয়।
মাজহারুল হাসান সাকিব উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা ছাত্র হিসেবে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে তৃতীয় স্থান বা ব্রোঞ্জ পদক অর্জন করে। তার এ সফলতায় ফরিদ আহমেদ একাডেমির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া,অধ্যক্ষ৬অধ্যাপক খন্দকার আবদুল মান্নানসহ একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন








Discussion about this post