Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জামালপুরে দলীয় প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 30 April, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
জামালপুরে দলীয় প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : 

জামালপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চেয়ারম্যান পদের অন্যান্য প্রার্থীরা। এসময় পাচ জন চেয়ারম্যান প্রার্থী অংশ নেয়। 

সোমবার৷ (২৯ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে পাঁচ প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্লা রিমু।

বক্তব্যে প্রার্থী জানান- উপজেলা পরিষদ নির্বাচনকে অংশ গ্রহনমূলক ও গ্রহনযোগ্য করতে উন্মুক্ত নির্বাচনের ঘোষনা দেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা না মেনে মাদারগঞ্জে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের নাম ঘোষনা করেন সংসদ সদস্য মির্জা আজম। এর প্রতিবাদ করলে বাকী পাঁচ প্রার্থীদের নানা ভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্থ করেন মির্জা আজম এবং তার পরিবার ও অনুসারীরা। এছাড়াও মির্জা আজমের বিরুদ্ধে  নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ করেন বক্তারা। 

সংবাদ সম্মেলনে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন আয়না বলেন- ‘ ওবায়দুর রহমান বেলাল টানা তৃতীয় বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে রয়েছে। তিনি মির্জা আজম মহোদয়ের আজ্ঞাবহ ও মেরুদন্ডহীন বলেই তাকে বার বার চেয়ারম্যান করা হচ্ছে। গত পাঁচ বছরে বিভিন্ন প্রকল্পে ১২০ কোটি টাকা আত্মসাত করেছেন বেলাল সাহেব। এমন দূর্নিতীবাজ লোক আবার চেয়ারম্যান হলে মাদারগঞ্জের ক্ষতি হবে। আমরা চেয়ারম্যান প্রার্থী হয়েছি বলে উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে।’

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মেশাররফ হোসেন বাদল বলেন-‘ মির্জা আজম মহোদয় একজন সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে নির্বাচনকে প্রভাবিত করছেন। আমরা এখনো কেন্দ্রীয় পর্যায়ে কোনো অভিযোগ দেয়নি। আজ থেকে আমাদের কার্যক্রম শুরু।’

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো: ফরিদুল ইসলাম বলেন- ‘প্রতিটি ইউপি চেয়ারম্যানকে অবৈধভাবে নানা  সুবিধা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। বেলাল সাহেব  দলীয় প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। আমরা এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চায়।’

বক্তারা অতি দ্রুত দলীয় প্রার্থী প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এসব বিষয়ে -৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মোবাইল ফোনে বলেন- ‘দলীয় প্রার্থীর নাম ঘোষনার জন্য সেই দিন দলের নীতি নির্ধারকেরা আমাকে দায়িত্ব দিয়েছিলো। আমি সেই দায়িত্ব পালন করিনি।  পরে দলের ২৭০০ নেতাকর্মীদের নিয়ে ভোট গ্রহন হয়। সেই ভোটে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জনের নাম ঘোষনা করা হয়।  এই নাম ঘোষনার পর এখনও মাঠ উন্মুক্ত আছে। চাইলে যে কেউ প্রার্থী হতে পারে। তারা পাঁচজন ইতিমধ্যে প্রার্থীও হয়েছে। তাহলে বাঁধা কিভাবে আসলো? আর আমি কারো পক্ষ নেয়নি। কারো পক্ষে ভোট চায়নি। আমি নির্বাচনকে প্রভাবিত করছি না। আমার নামে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।’

এবি//দৈনিক দেশতথ্য//২৯ এপ্রিল ২০২৪//

Tags: নির্বাচন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেসামাল সিটি উত্তর কর্পোরেশনের ময়লার গাড়ি

Next Post

ঝিনাইদহে বেরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ঝিনাইদহে বেরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

ঝিনাইদহে বেরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist