Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জামালপুরে স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ভবন ভাঙ্গার অভিযোগ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 31 March, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
জামালপুরে স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ভবন ভাঙ্গার অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যক্ত ভবন ভেঙ্গেছে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কেন্দুয়া ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে কেন্দুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের শুক্রবার দুপুরে ভেঙ্গে নিয়ে গেছে স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন। তবে কর্তৃপক্ষ জানেন না কে এই ভবন ভেঙ্গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম খানের নির্দেশে ভাঙ্গা হয়েছে এই ভবন। খোঁজ  নিয়ে জানা যায়- শত বছর বয়সী ২৫ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের এই ভবন ব্যবহৃত হতো দাতব্য চিকিৎসালয় হিসেবে। আর ভবনটিতে ছিলো তিনটি কক্ষ।

জানা যায়- স্বাস্থ্য কেন্দ্রের প্রধান গেইটের পরে হাতের বাম ও ডান পাশে পড়ে রয়েছে কিছু ইটসহ ভবনের ভাঙ্গা কিছু অংশ। এছাড়াও কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে দেখা গেছে সেই ভবনের কিছু রড ও একটি ভেকু গাড়ি। কে বা কারা কি কারনে এই ভবন ভেঙ্গেছে এমন প্রশ্নের উত্তর নেই স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীদের কাছে।

তবে কেন্দুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রিপন রায় বলেন-‘আমরা বৃহস্পতিবার অফিস শেষ করে চলে যায়। এরপর শনিবার আবারো অফিসে আসলে দেখি যে পরিত্যক্ত ভবনটি কে বা কারা ভেঙ্গে নিয়ে গেছে। পরে আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় ও জামালপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী করি।’

স্বাস্থ্য কেন্দ্রের পাশে বসবাসকারী খালেদা বেগম বলেন-‘আমরা হাসপাতালের পাশে থাকি। শুক্রবার চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের লোকজন এসে বেলা ১১ টার দিকে ভবন ভাঙ্গা শুরু করে। রাত একটা পর্যন্ত ভবন ভাঙ্গার কাজ চলে। আমার ছেলে জিজ্ঞেস করতে গেছে। আমার ছেলেকে আরো মারধর করতে আসছিলো তারা।’

স্থানীয় বাসিন্দা মোঃ শাহিন বলেন-‘চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের নির্দেশে তার ঘনিষ্ঠ সহকারী সাজু বুলডুজার ও ভেকু দিয়ে ভবনটি ভাঙ্গার কাজ করে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেও তারা তা দেখায়নি।’

ভবন ভাঙ্গার বিষয়ে কেন্দুয়া বাজার এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন-‘এই ভবনটি ভাঙ্গাতে আমরা সবাই খুশি। পরিত্যক্ত ভবন ছিলো। শুক্রবার স্থানীয় প্রশাসনের মাধ্যমে এটি ভাঙ্গা হয়। চেয়ারম্যান সাহেবের নির্দেশে লোকজন এসে এসব ভাঙ্গা চূড়া করে।’

তবে অভিযোগ অস্বীকার করে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ  সাইফুল ইসলাম খান বলেন-‘এই ভবনটি এই এলাকার মাদক ব্যবসার একটি কারখানা ছিলো। এই ভবনটি সরানোর জন্য আমি স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসনসহ সদর এমপি মহোদয়কে কয়েকবার অবগত করেছিলাম। কে এই ভবন ভেঙ্গেছে তা আমরা জানি না। ভবন ভাঙ্গার পর আমি ভবনের ভাঙ্গা চূরার অবশিষ্ট অংশটুকুর নিরাপত্তার জন্য বাজারের নিরাপত্তা কর্মী নিয়োগ করেছি। আমার পরিষদের সামনে হলেও আমি জানি না কে ভেঙ্গেছে। ’

জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার বলেন-‘রোববার দুপুরের দিকে আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। আর এই বিষয়ে জামালপুর সদর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। আর ভবনের যেটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’

এসব বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন-‘স্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’

শিয়াক//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ ২০২৪//

Tags: জামালপুরে স্বাস্থ্য কেন্দ্রে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বনবিভাগের অভিযানে মিল মালিকের জরিমানা, কাঠ জব্দ

Next Post

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে ধাক্কা দেওয়া কিশোর আটক

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে ধাক্কা দেওয়া কিশোর আটক

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে ধাক্কা দেওয়া কিশোর আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist