Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জেলেদের ভিজিএফ চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 9 October, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
জেলেদের ভিজিএফ চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমে মাছধরা থেকে বিরত থাকা জেলেদের সরকারের দেয়া প্রনোদনার ২৫ কেজি চাল বিতরন নিয়ে মাথা পিছু ৫০ টাকা হারে আদায়ের অভিযোগ উঠেছে।

উপজেলার চম্পাপুর ইউনিয়নের মুন্সী বাজার এলাকায় বৃহস্পতিবার এ নিয়ে স্থানীয় জেলে আ. ছালাম মিয়ার বরাত দিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে মুঠো ফোনে অভিযোগ জানান, সাগর নামের পটুয়াখালী জেলা শহরে কর্মরত যুগযুগান্তর পত্রিকার এক গনমাধ্যম কর্মী। তবে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান তাঁর উপস্থিতিতে চাল বিতরনে এরকম টাকা উত্তোলন করা হয়নি এবং তাকেও এক সাংবাদিক এ নিয়ে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন। আর উপজেলা মৎস্য কর্মকর্তা মুঠো ফোনে তাঁকে চাল বিতরনে টাকা আদায়ের অভিযোগ জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিঁনি ইউএনও, কলাপাড়াকেও বিষয়টি অবগত করার জন্য বলেছেন বলে জানায় সূত্রটি।

সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ শিকার থেকে বিরত থাকা উপজেলার ১৮ হাজার ৩০৫ জন জেলের জন্য ৪৫৭ মে.টন ভিজিএফ চাল বরাদ্দ দেয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য এ মানবিক সহায়তার চাল উপজেলার ১২ ইউনিয়ন ও দুই পৌরসভার তালিকাভুক্ত জেলেদের মাঝে বিতরন শুরু করেছে উপজেলা প্রশাসন। আগামী দু’এক দিনের মধ্যে জেলেদের এ ভিজিএফ’র চাল বিতরন সম্পন্ন হবে বলে জানিয়েছে সূত্রটি।

এদিকে জেলেদের এ মানবিক সহায়তার চাল তালিকাভুক্ত হয়েও পাচ্ছেন না বলে উপজেলার লতাচাপলি ইউনিয়নের একাধিক জেলে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসে অভিযোগ করেন। এসময় তিঁিন প্রয়োজনীয় পদেক্ষপ নেয়া হবে বলে তাদের আশ^স্ত করেন। জেলেদের অভিযোগ, স্থানীয় সরকার পরিষদের আগামী ভোট নিয়ে মেম্বর তাঁর নিজেদের লোকদের চাল দিচ্ছেন। যারা তার মাই ম্যান নন তাদের নাম তালিকায় থাকলেও তাঁরা সরকারের এ সহায়তার চাল পাচ্ছেন না।

মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের এ নিষেধাজ্ঞাকালীণ সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বেঁচা-কেনা এবং বিনিময় করা যাবে না। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। গত ৬দিনে উপজেলায় ৯ জেলেকে বড়শি দিয়ে মাছ ধরার অভিযোগে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গনমাধ্যম কর্মী সাগর জানান, বৃহস্পতিবার সকালে চম্পাপুর ইউনিয়নের মুন্সী বাজার এলাকায় জেলেদের ভিজিএফ চাল বিতরনে জব্বার মেম্বর ৫০ টাকা হারে আদায় করছেন বলে অভিযোগ পান স্থানীয় জেলে আ. ছালাম মিয়ার কাছ থেকে। এ নিয়ে জানতে চাইলে অভিযুক্ত মেম্বর জব্বার সহ ট্যাগ অফিসার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। এবং অভিযোগকারী ছালামকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। তবে তিনি বিষয়টি তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ’চম্পাপুর ইউনিয়নের মুন্সীবাজার এলাকায় জেলেদের চাল বিতরনে ৫০ টাকা করে মেম্বর নিচ্ছেন বলে এক সাংবাদিক আমাকে জানিয়েছেন। আমি তাকে ইউএনও, কলাপাড়াকেও বিষয়টি অবগত করার জন্য বলি। এছাড়া লতাচাপলি ইউনিয়নে তালিকাভুক্ত জেলেরা চাল পাচ্ছেন না বলে জানালে তাদের বিষয়টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধান করা হবে বলে আশ^স্ত করার পর তারা বাড়ী ফিরে যান। ’

অপু সাহা আরও বলেন, ’জেলেদের বিশেষ প্রনোদনার চাল নিয়ে যে কোন ধরনের অনিয়মের অভিযোগ তদন্ত সাপক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। ’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভালুকায় হুমকির প্রতিবাদে মামার বিরুদ্ধে ভাগনের সংবাদ সম্মেলন

Next Post

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগবাঁটোয়ারা, ২০ ঘন্টা পর দাফন

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগবাঁটোয়ারা, ২০ ঘন্টা পর দাফন

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগবাঁটোয়ারা, ২০ ঘন্টা পর দাফন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist