ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় ৮ বছরের এক কন্যাশিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাস (৫৫) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে লিটন বিশ্বাস ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের নিয়ে অভিযুক্ত দোকানিকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, লিটন বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাসকে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post