ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মধুপুর চৌরাস্তা বাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপি আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
১৫ নং কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরার চৌরাস্তা বাজারে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
সেসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল-মামুন, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার শেখ, শহিদুল মাষ্টার, বশারত আলী, সামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ আগস্ট ২০২৩
প্রিন্ট করুন








Discussion about this post