Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

টাইগার আইটির নিয়ন্ত্রণে এখনো বিআরটিএ ডিজিটাল প্রকল্প!

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 11 September, 2024.
in আইটির খবর
Reading Time: 1 min read
0
টাইগার আইটির নিয়ন্ত্রণে এখনো বিআরটিএ ডিজিটাল প্রকল্প!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি টেন্ডার ছাড়াই চার লাখ ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স কিনতে ১৮.৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় হাসিনার মন্ত্রিসভা। প্রতিটি লাইসেন্স প্রায় ১০ গুণ বেশি দামে কেনা হয় উচ্চপর্যায়ের নির্দেশে। প্রতিটি স্মার্টকার্ডের বাজারমূল্য ৫০ টাকা হলেও প্রকল্পে প্রায় ৫০০ টাকা (৪৭২.৬০ টাকা) করে কেনা হয়।

দেশতথ্য বাংলা রিপোর্ট: তারেক সিদ্দিকী যুগের অবসান হয়েছে তারপরও বি আরটিএ’ ব্যবসা দখলে রেখেছে টাইগার আইটি। তারা ৫০ টাকার ড্রাইভিং লাইসেন্স কার্ড ৫০০ টাকায় বিক্রি করে।

এখানেই শেষ নয়, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বি আরটিএ তে ঢুকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরএফআইডি ভেহিক্যাল নম্বর প্লেট এবং ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রকল্প বাস্তবায়ন করছে টাইগার আইটি। এই প্রতিষ্ঠানটি কেবলমাত্র বিতর্কিতই নয়, এটা বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্তও বটে।

প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর প্রভাবে একযুগেরও বেশি সময় বিআরটিএর আরএফআইডি স্মার্টকার্ড প্রকল্প কব্জায় রেখেছে।

নির্বাচন কমিশনের স্মার্টকার্ড মুদ্রণ-সংক্রান্ত বিশ্বব্যাংকের প্রকল্পেও দুর্নীতি প্রমাণিত হয়েছে টাইগার আইটির বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক বাংলাদেশি প্রতিষ্ঠান টাইগার আইটিকে ২০১৯ সালে সাড়ে ৯ বছরের জন্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমানকে সাড়ে ৬ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে।

বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়ায় ২০১৯ সালের আগস্টে ‘টাইগার আইটি’র সঙ্গে চুক্তি বাতিল করে বিআরটিএ। নতুন টেন্ডারে কাজ পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স।

নিয়োগ ও চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০২১-এর জুন পর্যন্ত স্মার্টকার্ডের সার্ভার এবং ডেটাবেজ হস্তান্তরে গড়িমসি করে টাইগার আইটি।

চুক্তি বাতিল হলেও বিআরটিএর প্রকল্প থেকে ২০১৯-২০ অর্থবছরে ২ কোটি ২০ লাখ টাকা মুনাফা উল্লেখ করা হয় টাইগার আইটির বার্ষিক অডিট প্রতিবেদনে। জানা গেছে, বিআরটিএর একদল অসাধু কর্মকর্তার যোগসাজশে স্মার্টকার্ড ড্রাইভিং প্রকল্পের নিয়ন্ত্রণ ধরে রাখে টাইগার আইটি।

বর্তমানে বিআরটিএর স্মার্টকার্ডসহ অন্যান্য সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত হতে চেষ্টা অব্যাহত রাখেন তারিক আহমেদ সিদ্দিকীর স্ত্রী শাহনাজ সিদ্দিকী। বিভিন্ন কোম্পানির নামে পুরো প্রকল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন টাইগার আইটির জিয়াউর রহমান।

কালো তালিকাভুক্ত হিসেবে ২০২৭ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের কোনো টেন্ডারে অংশ নিতে পারবে না টাইগার আইটি এবং চেয়ারম্যান জিয়াউর রহমান ২০২৫ সাল পর্যন্ত কোনো ধরনের আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেওয়ার যোগ্যতা নেই।

সূত্র বলছে, চেয়ারম্যান জিয়াউর রহমানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় ওরাকল, সিসকোর মতো মার্কিন প্রতিষ্ঠান টাইগার আইটির সঙ্গে কাজ করছে না। নিষেধাজ্ঞা এড়িয়ে কাজ করার জন্য ইউরোপে কয়েকটি শেল কোম্পানি (মূলত মুদ্রা পাচারের লক্ষ্যে) খুলেছেন জিয়াউর রহমান।

নির্বাচন কমিশন, ঢাকা ওয়াসা, পাসপোর্ট অধিদপ্তর, এনআইডি অনুবিভাগের বিভিন্ন প্রকল্প থেকে বাংলাদেশে আইবিসিএস-প্রাইমেক্স নামে ছদ্মবেশী প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকশ কোটি টাকার কাজ করেছে টাইগার আইটি সবকিছুই অডিট ও মূল্যায়নের বাইরে।

ক্ষমতার বলয়ে থেকে প্রকল্প ধরতে প্রতিষ্ঠানটিতে এএইচএম রাশেদ সরোয়ার নামে একজনকে এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে বসান বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত উদ্যোক্তা জিয়া।

রাশেদুলের শশুর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর রাশেদুল সপরিবারে যুক্তরাষ্ট্র পাড়ি জমান। মার্কিন পাসপোর্টধারী জিয়া দুবাই থেকেই বাংলাদেশের সব প্রকল্প নিয়ন্ত্রণ করছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

অনুসন্ধানে জানা গেছে, কালো তালিকাভুক্ত হলেও হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর ছায়ায় বিআরটিএর প্রকল্পে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে টাইগার আইটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অফিসের (পিএমও) দাপটে কোনো বিআরটিএ অফিসার মুখ খোলেননি ১৩ বছর ধরে।

জাল, অবৈধ ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স ঠেকাতে ২০১১ সালে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রবর্তন করে। শুরু থেকেই বিআরটিএ প্রকল্পে যুক্ত টাইগার আইটি।

জানা গেছে, কালো তালিকাভুক্ত হওয়ার পর নতুন ভেন্ডরকে (মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স) সার্ভারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি হস্তান্তর করার অনুরোধ করা হলেও বছরের পর বছর ধরে প্রকল্প ধরে রাখতে বিআরটিএর কোনো অনুরোধে সাড়া দেয়নি টাইগার আইটি।

বিআরটিএর প্রকল্পে প্রতিযোগিতা ছাড়াই কাজ করা প্রসঙ্গে টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমানের মন্তব্যের জন্য কয়েকবার খুদে বার্তা ও ফোন করা হলেও উত্তর মেলেনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে বর্তমানে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন জিয়া।

গত ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি টেন্ডার ছাড়াই চার লাখ ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স কিনতে ১৮.৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় হাসিনার মন্ত্রিসভা। প্রতিটি লাইসেন্স প্রায় ১০ গুণ বেশি দামে কেনা হয় উচ্চপর্যায়ের নির্দেশে। প্রতিটি স্মার্টকার্ডের বাজারমূল্য ৫০ টাকা হলেও প্রকল্পে প্রায় ৫০০ টাকা (৪৭২.৬০ টাকা) করে কেনা হয়।

বিগত বছরগুলো ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পরিসংখ্যান ও সম্ভাব্য ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করে প্রতিবছর গড়ে তিন লাখ স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।

এবি//দৈনিক দেশতথ্য//১১ সেপ্টেম্বর, ২০২৪//

Tags: টাইগার আইটি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নর্দান ইউনিভার্সিটিতে “আসিফ চত্বর” এর স্মৃতিফলক উন্মোচন

Next Post

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান

Related Posts

ফেসবুকে ‘যৌন হয়রানির’ পোস্ট: রাস্তায় ধাক্কা লাগার ঘটনায় নতুন মোড় !
আইটির খবর

ফেসবুকে ‘যৌন হয়রানির’ পোস্ট: রাস্তায় ধাক্কা লাগার ঘটনায় নতুন মোড় !

খুচরা বিক্রেতা সম্মেলনে উন্মোচিত হলো এইচএমডি ১০১
আইটির খবর

খুচরা বিক্রেতা সম্মেলনে উন্মোচিত হলো এইচএমডি ১০১

রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে এক চার্জে ৬০ ঘণ্টা!
আইটির খবর

রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে এক চার্জে ৬০ ঘণ্টা!

Next Post
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist