২১ জুলাই সোমবার সকাল ১১টায় পটুয়াখালীর টাউন জৈনকাঠি কেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র আয়োজনে এবং সনাক-টিআইবি পটুয়াখালীর সহায়তায় টাউন জৈনকাঠি কেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়নে ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
সভায় অভিভাবক ও স্থানীয় নাগরিকগণ বিদ্যালয়টির শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন, যেমন- বিদ্যালয়ের নতুন ভবন ও সীমানা প্রাচীর তৈরি করা; বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা সংস্কার করা ও রাস্তায় ব্রীজ নির্মাণ করা; শিক্ষার্থীদের খেলাধূলার সুবিধার জন্য মাঠ সংস্কার করা এবং মাঠের এক পাশের ডোবা ভরাট করা; ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট চিহ্নিত করা; বিদ্যালয়ে অবস্থানকালীন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজার রাখা; সন্তানের লেখাপড়ার প্রতি অভিভাকদের আরো সচেতন হওয়া এবং সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো ইত্যাদি। সভায় এসিজি সদস্য কর্তৃক কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত বিভিন্ন সমস্যসমূহ তুলে ধরা হয় এবং সমস্যাসমূহ সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি সমন্বয়ক জুয়েল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম, এসিজি সহসমন্বয়ক মোসা. তুলি আক্তার, সদস্য সমীর চন্দ্র দাস, অভিভাবক ও স্থানীয় নাগরিকদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ মাইনুদ্দিন, মো. নজরুল ইসলাম, তানিয়া, শাহিনা সুলতানা, আব্বাস হাওলাদার প্রমূখ।
প্রিন্ট করুন










Discussion about this post