মোহাম্মদ সোহেল, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে রবিবার ২৫ জানুয়ারি সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সকল থানা ও ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সরেজমিনে থেকে অভিযান তদারকি করেন। অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন। এছাড়া মির্জাপুর থানা পুলিশের অভিযানে একটি ডাকাতি মামলার ট্রাক ও ১৪ টন রড উদ্ধার করা হয় এবং আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।” জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে আরও কঠোর ও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন










Discussion about this post