মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলে পুলিশের অভিযান গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, পুলিশ সুপার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়।
অভিযানে ২৫ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন, ১১০ গ্রাম গাঁজা এবং ১৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে।
প্রিন্ট করুন










Discussion about this post