Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলে প্রতিদিন ছোট ভূমিকম্প

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 28 November, 2025.
in সম্পাদকীয়
Reading Time: 1 min read
0
টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলে প্রতিদিন ছোট ভূমিকম্প
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

 নূর মোহাম্মদ রবিউল:

পৃথিবীর ভেতরের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলে ছোট ভূমিকম্প প্রতিদিন হাজার হাজার বার ঘটে।তবে ভূমিকম্প মানেই আতঙ্ক নয়। সব ভূমিকম্পই ভয়ানক নয়। বরং বেশির ভাগ ভূমিকম্প এত ছোট, আমরা টেরই পাই না। তাই ভূমিকম্প কত ঘন ঘন হয় এবং কোন মাত্রার ভূমিকম্পে ভয় পাওয়ার দরকার নেই, তা বোঝার জন্য রিখটার স্কেল খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা।

১৯৩৫ সালে চার্লস রিখটার ভূমিকম্পের শক্তি মাপার এই স্কেল তৈরি করেন। এরপর দীর্ঘ গবেষণা ও রেকর্ডের ভিত্তিতে দেখা যায়, পৃথিবীতে ছোট-বড় মিলিয়ে অসংখ্য ভূমিকম্প প্রতিদিনই ঘটে। এর মধ্যে মাত্র কয়েকটি বড় ভূমিকম্প মানুষের নজরে আসে। বাকিগুলো নীরবে পৃথিবীর ভেতরে ঘটে যায়। রিখটার স্কেল অনুযায়ী ৮ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্পকে বলা হয় ‘গ্রেট আর্থকোয়েক’। সারা পৃথিবীতে এমন ভূমিকম্প বছরে গড়ে মাত্র ১টি ঘটে। ৭ মাত্রার ভূমিকম্পও খুব কম। বছরে মাত্র ১৮টির মতো। একটু নিচে নামলে, ৬ মাত্রার ভূমিকম্প দেখা যায় বছরে প্রায় ১২০ বার, আর ৫ মাত্রার ভূমিকম্প ঘটে প্রায় ৮০০ বার। এই ভূমিকম্পগুলোই সাধারণত খবরে আসে। এর নিচের মাত্রার ভূমিকম্প মানুষ খুব বেশি টের পায় না। কিছু মানুষ টের পেলেও এগুলোতে বাস্তব ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে।

৪ থেকে ৪ দশমিক ৯ মাত্রার হালকা ভূমিকম্প বছরে প্রায় ৬ হাজার ২০০ বার ঘটে। আর ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ঘটে বছরে ৪৯ হাজার বার। মানে দিনে শত শত বার। এদের বেশির ভাগই এত ক্ষুদ্র, সাধারণ মানুষ বুঝতেই পারে না। এর চেয়ে আরও ছোট ভূমিকম্প, যেমন ২ কিংবা ১ মাত্রার ভূমিকম্প প্রতিদিন হাজার হাজার বার পৃথিবীর কোথাও না কোথাও ঘটে চলেছে। ৩ দশমিক ৯ মাত্রার নিচে ভূমিকম্প হলে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, এই মাত্রার ভূমিকম্প বছরে প্রায় ৪৯ হাজার বার ঘটে। এটি কোনো ক্ষতি করে না। এই ছোট ভূমিকম্পগুলো পৃথিবীর অভ্যন্তরে চাপ কমানোর মতো স্বাভাবিক একটি প্রক্রিয়া।

ভূমিকম্প এমন এক প্রাকৃতিক বিপর্যয়, যা কোনো সতর্কতা ছাড়াই মুহূর্তে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। তবে ভূমিকম্প নিয়ে ভুয়া সংবাদে বিশ্বাস না করে, সরকার ও সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা অনুসরণ করুন। আপনার বাড়ি বা অফিসের ভবন ভূমিকম্প সহনশীল কিনা, তা পরীক্ষা করান এবং প্রয়োজনে শক্তিশালী করুন। ভূমিকম্পের সময় নির্দিষ্ট করে বলা না গেলেও আগাম প্রস্তুতি ও সতর্কতা জীবন ও সম্পদের ক্ষতি অনেকটাই কমাতে পারে। তাই দেরি না করে এখনই সতর্ক হোন এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে গৃহবধুকে মারধর ও বিবস্ত্র অভিযোগ

Next Post

কলাপাড়ায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর ভিড়

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
কলাপাড়ায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর ভিড়

কলাপাড়ায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর ভিড়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist