Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক বৈঠক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 20 September, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক বৈঠক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া: কুষ্টিয়া হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০.০০ টায় কুষ্টিয়া সুইম ক্যাফে এন্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখা।
‎জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
‎হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদ আন্দোলনের সাধারন সম্পাদক মো: নিজাম উদ্দিন।
‎প্রবন্ধ উপস্থাপক তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র তুলে ধরেন।
‎তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। একমাত্র ইসলামই প্রকৃত বাক-স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে।”
‎তিনি বলেন, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা পাবে। কেবল আল্লাহর দেওয়া উপর্যুক্ত নীতিমালা তাকে মানতে হবে; যার মূল কথা হলো- কেউ কোনো মিথ্যা তথ্য প্রচার করতে পারবে না।
‎তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি তুলে ধরে জনগণের বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বুনিয়াদি নীতির বিষয়ে বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য, কিংবা গোপন গোয়েন্দাগিরি -এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন – বলেন তিনি।
‎খুলনা বিভাগীয় অর্থ বিষয়ক সম্পাদক আইমান আহমেদ কামালের সঞ্চালনায় অংশ নিয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, খোকসা সরকারী কলেজের অধ্যাক্ষ স্বপন মাহমুদ, সহকারী পাবলিক প্রসিকিউটর খোন্দকার নাজমুল হক ( বিপু) যুগ যুগান্তর এর স্টাফ রিপোর্টার নূর রিন্টু, একুশে বাণির যুগ্ম সম্পাদক তাজমুল আলম তাজু। এছাড়াও আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারন সম্পাদক তানভীর আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির জসেব উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারিকুল হক তারিখ সভাপতি কুষ্টিয়া জেলা প্রেসক্লাব,ও স্টাফ রিপোর্টার দৈনিক কালের কন্ঠ কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু দৈনিক সময়ের কাগজ দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক ও জেলা এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক হাসান আলী,এ্যডভোকেট আব্দুল হাকিম মিয়া, জয়যাত্রা পত্রিকার বিজ্ঞাপন ব্যবস্থাপক মোছা: সামসুন্নাহার, মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহ, মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, এনটিভি অনলাইনের সাংবাদিক আহসান হাবিব বিদ্যুৎ, এ্যডভোকেট শহিদুল ইসলাম, এ্যডভোকেট সোহেল রানা, দৈনকি স্বর্ণযুগের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো: রিপন,লালন টিভি ২৪ এর সাংবাদিক সেলিম মাহমুদ, কুষ্টিয়া আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক গোলজার হোসেন, দৈনিক অপরাধ টিভির সাংবাদিক পিকলু, ডেইলি স্টারের সাংবাদিক আনিস মন্ডল, প্রমুখ সহ অন্যান্য প্রিন্ট- ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বুদ্ধিজীবি ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি।
‎

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে রোপা আমনে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

Next Post

নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর

নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist