Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

তৃণমূল বিএনপি’র মনোনয়নপত্র ছিঁড়লেন সাবেক এমপি শাহীন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 1 December, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
তৃণমূল বিএনপি’র মনোনয়নপত্র ছিঁড়লেন সাবেক এমপি শাহীন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মৌলভীবাজারের কুলাউড়ায় এক সভায় তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এম শাহীন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলা সদরের মাগুরা গোশাগুল এলাকায় নিজ বাসায় মতবিনিময় সভা ডাকেন সাবেক এমপি এম এম শাহীন।

এর আগে, মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে খবর চাউর হয়। ফলে তার ডাকা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন নেতাকর্মী।

মতবিনিময় সভায় তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে টুকরো করেন এম এম শাহীন। সেসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে দলের মা নেই, বাপ নেই, ঠিকানা নেই… সেই দলে আমি যেতে চাইনি। কিন্তু কুলাউড়ার মানুষের স্বার্থে সেই দলের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। যেহেতু আপনারা সেটি চাননি, তাই আমি তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম ছিঁড়ে ফেললাম। আমি আর নির্বাচন করব না।

২৮০ আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল বিএনপি
এ সময় নেতাকর্মীরা এম এম শাহীনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করেন। নেতাকর্মীদের এ অনুরোধ তিনি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে এম এম শাহীনের পক্ষে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নেতাকর্মীরা। পরে বুধবার তৃণমূল বিএনপির দলীয় মনোনয়নও পান তিনি। তবে মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলায় তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক এম এম শাহীন এক সময় জাসদ ছাত্রলীগের কর্মী ছিলেন। ১৯৯৩ সালে নিউ ইয়র্ক ছেড়ে দেশে ফিরে বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে এমপি নির্বাচিত হন।

২০০১ সালে চার দলীয় জোট গঠিত হলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। তখন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। সেবার ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন। এর মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন এম এম শাহীন।

২০০৭ সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্ত সেই নির্বাচন স্থগিত হয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। দেশের শাসন ব্যবস্থা ফখরুদ্দিন-মঈনুদ্দিনের নিয়ন্ত্রণে চলে যায়। তখন মাইনাস টু ফরমুলা নিয়ে হাজির হয় সেই সরকার।

পরে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী। সেই দলের সভা-সমাবেশ করে ফের আলোচনায় আসেন এম এম শাহীন। ফলে বিএনপি থেকে বাদ পড়েন তিনি। পরে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজারে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Next Post

মহেশখালীতে সাইক্লোন মোখা রেসপন্স প্রকল্পের পরিচিতি সভা

Related Posts

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
জাতীয় খবর

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা
জাতীয় খবর

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

Next Post
মহেশখালীতে সাইক্লোন মোখা রেসপন্স প্রকল্পের পরিচিতি সভা

মহেশখালীতে সাইক্লোন মোখা রেসপন্স প্রকল্পের পরিচিতি সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist