Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

থানা ভাঙায় নেতৃত্ব দেওয়ার কথাটি ভুলবশত বলেছি: কুষ্টিয়া যুবদলের নেতা 

সাইফুল by সাইফুল
Monday, 9 September, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
থানা ভাঙায় নেতৃত্ব দেওয়ার কথাটি ভুলবশত বলেছি: কুষ্টিয়া যুবদলের নেতা 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : ‘কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি—বক্তব্য দেওয়ার সময় কথাটি ভুলবশত বলে ফেলেছিলাম। এর জন্য আমি দুঃখিত। থানা ভাঙচুর বা লুটপাটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ আজ সোমবার বেলা ২টায় সদর উপজেলার কবুরহাটের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন কুষ্টিয়া জেলা যুবদলের নেতা আব্দুল মাজেদ।

গতকাল রোববার যুবদল নেতা আব্দুল মাজেদের একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাজেদকে বলতে শোনা যায়, ‘শহীদের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাঁদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।’

যুবদল নেতা মাজেদ আরও বলেন, ‘আমি আপনাদের বলব আপনারা এমন কিছু করবেন না, যাতে কুষ্টিয়ায় আমাদের দম বন্ধ হয়ে যায়। ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়। হানিফ, আতা ও খুনি হাসিনার মতো যেন পালাতে না হয়।’

গত বুধবার (৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন আব্দুল মাজেদ। বক্তব্যটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সমালোচনার মুখে পড়েন এই যুবদল নেতা। 

সংবাদ সম্মেলনে যুবদল নেতা আব্দুল মাজেদ বলেন, ‘খাজানগর দেশের বৃহৎ চালের মোকাম। খাজানগরসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ শতাধিক চালকল রয়েছে। এসব চালকল মালিকদের হুমকি–ধমকি দিয়ে চাঁদা আদায় করার চেষ্টা চলছে, এমন অভিযোগের ভিত্তিতে চালকল মালিক ও এলাকাবাসী একত্রিত হয়ে সচেতনতার জন্য ওই দিন সমাবেশের আয়োজন করেছিলাম।’

তিনি বলেন, ‘সমাবেশে অনেক বিষয় তুলে ধরে ১০ থেকে ১১ মিনিটের বক্তব্য দিয়েছি। ওই বক্তৃতায় ভুলবশত থানা ভাঙার বিষয়ে যা বলেছি, তা সঠিক নয়। থানা ভাঙার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। বরং বক্তৃতার পুরো অংশটি প্রচার না করে খণ্ডিত বক্তব্য দিয়ে আমাকে হেয় করা হচ্ছে। থানায় হামলার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’

যুবদল নেতা মাজেদ আরও বলেন, ‘১৪ বছর পর আমার এলাকায় আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে গেছে। এর জন্য আমি দুঃখিত।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধানসহ স্থানীয় যুবদল নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে যুবদল নেতা আব্দুল মাজেদের বক্তব্যের দায়ভার সংগঠন বহন করবে না বলে জানান জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। 

জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই বলেন, ‘তিনি যুবদলের সমন্বয়ক টিমের প্রধান। অনেকে প্রশ্ন তুলেছেন তাঁর এই বক্তব্যের সঙ্গে আমাদের সম্পৃক্ততা কী। আমি পরিষ্কার করে বলতে চাই, তাঁর বক্তব্যের সঙ্গে জেলা যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। সেটা তাঁর একান্তই ব্যক্তিগত মতামত। এর দায়ভার নিজেকে বহন করতে হবে। কারও ব্যক্তিগত দায়ভার সংগঠন বহন করবে না।’

যুবদলের এই নেতা আরও বলেন, ‘আমি এবং সাধারণ সম্পাদক দুজনেই অসুস্থ ছিলাম। তাই আন্দোলন–সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি থানা ও পৌর কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য কেন্দ্র থেকে তিন সদস্যর একটি সমন্বয়ক টিম গঠন করেছিল। কিন্তু জেলা যুবদলের কমিটি বহাল রয়েছে। কেন্দ্রকে আমরা সমন্বয়ক কমিটি নিয়ে সমস্যার সমাধান করার জন্য জানিয়েছিলাম। তারা খুব দ্রুত বিষয়টি সমাধান করে দেবেন বলে আশ্বস্ত করেছেন।’

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ সেপ্টেম্বর ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুমের মামলায় শীর্ষ আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

Next Post

মেহেরপুরে জামায়াত নেতা তারিক হত্যাকাণ্ড ও দোকানে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা দায়ের

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
মেহেরপুরে জামায়াত নেতা তারিক হত্যাকাণ্ড ও দোকানে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা দায়ের

মেহেরপুরে জামায়াত নেতা তারিক হত্যাকাণ্ড ও দোকানে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা দায়ের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist