Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দুই বছর পর লালন আখড়াবড়িতে বসছে সাধুর হাট

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 14 March, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
দুই বছর পর লালন আখড়াবড়িতে বসছে সাধুর হাট
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

করোনা মহামারীর কারণে প্রায় দুবছর কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়াস্থ লালন আখড়া বাড়িতে বন্ধ ছিল। যার ফলে  বাউল সাধক ফকির লালন শাহ’র স্মরণোৎসব ও লালন তিরোধান দিবসের কোন অনুষ্ঠান হয়নি।

করোনার সংকট কাটিয়ে দোলপূর্ণিমা উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) থেকে তিন দিন চলবে লালন স্মরণোৎসব।   

দীর্ঘ দু বছর পর লালন স্মরণোৎসব শুরু হতে যাওয়ায় ইতোমধ্যে সাধু ভক্তদের মিলন মেলায় পরিণত হতে শুরু করেছে লালনের আখড়া বাড়ি।

লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মত এবারও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনের অনুষ্ঠান মালার আয়োজন করেছে লালন একাডেমি। 

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহ’র এই অমর বাণীকে ধারণ করে শুরু হওয়া এ উৎসব চলবে বৃহস্পতিবার (১৭ মার্চ) পর্যন্ত।

অনুষ্ঠান মালায় থাকছে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও গ্রামীণ মেলা। এদিকে লালন স্মরণোৎসবকে সফল করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। রোববার বিকেলে লালন একাডেমিতে এক প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম আশা প্রকাশ করে জানান, দীর্ঘ দিন পর লালন স্মরণোৎসবের আয়োজন হওয়ায় এবার প্রচুর লোক সমাগম হবে। তাই এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছেন।

সরেজমিনে লালন মাজারে ঘুরে দেখা গেছে, তিন দিন ব্যাপী এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে দেশ-বিদেশ থেকে ভক্ত-সাধুরা লালনের আখড়া বাড়িতে আসতে শুরু করেছেন। চলছে আখড়া বাড়ির সাজ-সজ্জা। মূল মাজারের সামনের কালী নদীর তীরে চলছে মঞ্চ ও গ্রামীণ মেলার প্রস্তুতি। 

জানা যায়, বাউল সম্রাট লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তাঁর মৃত্যুর পরও লালন ভক্ত অনুসারীরা এই উৎসব চালিয়ে আসছেন। দীর্ঘ দিন পর এই অনুষ্ঠান শুরু হতে যাওয়ায় বাউল ভক্ত ও সাধুদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এবি/দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুনমিলনী করলো হাটহাজারী পাউবির ৯৬ ব্যাচ

Next Post

কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মতবিনিময় সভা

Related Posts

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

Next Post
কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মতবিনিময় সভা

কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মতবিনিময় সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist