Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দু’পক্ষের পাল্টাপাল্টি মাইকিং, স্থগিত মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 14 April, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
দু’পক্ষের পাল্টাপাল্টি মাইকিং, স্থগিত মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট সন্ধ্যা বাজার ইজারা নিয়ে ইজারাদাতা উপজেলা প্রশাসন ও ব্যবসায়িদের মধ্যে পাল্টাপাল্টি মাইকিং করা হয়েছে। এ নিয়ে গভীর রাতে (শুক্রবার) মাইকিংয়ের পর থেকে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

আজ ১৪ এপ্রিল (শুক্রবার) দুপুরেও মাইকিং করতে দেখা গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নজরধারীতে রেখেছেন যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয়।

জানা যায়, ব্রিজঘাট সন্ধ্যা বাজারটি ইজারা নিয়ে স্থানীয় ব্যবসায়ি ও ইজারাদাতা উপজেলা নির্বাহী কার্যালয় এবং ইজারা গ্রহীতার মধ্যে নানা বিষয়ে অমিল ও সমস্যার সৃষ্টি হয়েছে। গতকাল বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) বাজারে উপস্থিত হন। এ সময় মাইকিং করে ইজারাদাতাকে খাস কালেকশনে সহযোগিতা করার কথা জানিয়ে এলাকায় ও বাজারে মাইকিং করা হয়।

কিন্তু উপজেলা প্রশাসনের মাইকিং করার ৮ ঘন্টা পর গত রাত ঠিক ১ টার সময় বাজারের ক্ষুদ্র ব্যবসায়িদের পক্ষ থেকে আবার মাইকিং শুরু হয়। এতে ঘোষণা করা হয়, শুক্রবার জুমার নামাজের পর ব্যবসায়িরা মানববন্ধন করবেন। বাজার বন্ধ রাখবেন। এতে সাধারণ মাুনষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। যেহেতু সামনে ঈদ। ব্যবসায়িদের দাবি ছিল, সিডিও জায়গায় নির্মিত ব্রীজঘাট বাজারটি অযৌক্তিভাবে ইজারা দেয়া হয়েছে।

চরপাথরঘাটা ব্রীজঘাট ক্ষুদ্র মাছ ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আজগর আল পাপ্পু বলেন, ‘ওসির মধ্যস্থতায় ব্রীজঘাট ব্যবসায়ী ভাইদের আজকের মানববন্ধনটি স্থগিত করা হয়েছে। ওসি জানিয়েছেন। বিষয়টির সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত ইজারাদাতাকে কেউ টাকা (খাস কালেকশন) দেবে না। সে কারণে আজকের মানববন্ধন স্থগিত করা হয়েছে।’

এ ব্যাপারে ইজারাদাতা সাজ্জাদ হোসেন সাজিদ বলেন, ‘দরপত্রে অংশ গ্রহণ করে নিয়ম মেনে ব্রিজঘাট বাজারটি ইজারা পেয়েছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মাইকিংও করা হয়েছে। আজকে ওসি সাহেব ফোন করে জানালেন খাস কালেকশন বন্ধ রাখতে। কথা মতো বন্ধ থাকবে। সমস্যা নেই। বাকিটা উপজেলা প্রশাসনের বিষয়। এ ছাড়া আমি কিছু বলতে পারব না।’

জানতে চাইলে পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ি সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা যারা বাজারের ব্যবসায়ি। তাঁদেরকে ওসি সাহেব থানায় ডাকিয়েছিলেন। ওসি স্যার জানতে চেয়েছেন, কেন আমরা মানববন্ধন করতেছি। তখন আমরা ওসি সাহেব কে জানিয়েছি, ইজারাদাতা কোন টোল রেইট সাইনবোর্ড টাঙালেন না, সীমানা নির্ধারণ করলেন না, কোন দোকানদার কত টাকা কি হারে দিতে হবে তা উল্লেখ না করেই উপজেলার লোকজন মাইকিং করে গেছেন।’

সভাপতি আরও বলেন, ‘গতকাল ইজারাদাতা বলে গেছেন, মাংস বিক্রেতাকে প্রতিদিন এক কেজি মাংসের সম-পরিমাণ অর্থ মানে ৯০০ টাকা দিতে হবে ও মুরগি বিক্রেতাকে প্রতিদিন একটি মুরগির সম-পরিমাণ অর্থ মানে ৩০০ টাকা দিতে হবে। এভাবে কী ইজারা হয়। এটা কী মগের মুল্লুক ইজারা টোল আদায়? যদিও বাজারের জায়গাটি সিডিএ’র জমি।’

এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, ‘ব্রিজঘাট বাজার নিয়ে মাইকিং হয়েছে। মানববন্ধন করার বিষয়টি জেনে জনস্বার্থে ব্যবসায়িদের সাথে বসেছি। তাঁদের দাবি দাওয়া শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সুষ্ঠু সমাধান করার আশ্বাস দিয়েছি। আপাতত মানববন্ধন হবে না। ব্যবসায়িরাও সম্মত হয়েছেন ।’

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ জানান, ‘ওসির সাথে আলোচনা হয়েছে। ব্যবসায়িদের যৌক্তিক দাবি থাকলে আমরাও শুনব। বিধি সম্মত ভাবে বাজারের রাজস্ব আদায় করা হবে। ব্রিজঘাট সন্ধ্যা বাজারটি দীর্ঘদিন ইজারা হয়নি। তাই পাশের দোকানদার ও পাশের হাট বাজারগুলোর ইজারা টোল রেইট কম্পেয়ার করে পুনরায় জানানো হবে।’

সিডিএ এস্টেট অফিসার মোঃ আলমগীর খান বলেন, ‘ব্রিজঘাট বাজারের জমি চউকের অধিগ্রহণকৃত। এ জমি উপজেলা ইজারা দেয়ার ক্ষমতা রাখেন না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এর সদ্য বদলি হওয়া সচিব অমল গুহ জানিয়েছেন, ‘বাজারের জায়গাটি চউক এর মালিকানাধীন, উপজেলা প্রশাসনের নয়।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: মাইকিংস্থগিত মানববন্ধন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার রগ কর্তন, গ্রেফতার ৩

Next Post

ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের গাড়িতে ওঠা নামা, দূর্ঘটনার শংকা

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের গাড়িতে ওঠা নামা, দূর্ঘটনার শংকা

ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের গাড়িতে ওঠা নামা, দূর্ঘটনার শংকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist