হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড.আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ’র স্পেশাল বরাদ্দে পাওয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.টিপু নেওয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছাদেকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক সর্দার আতিয়ার রহমান আতিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন উপস্থিত ছিলেন
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন







Discussion about this post