Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরের নির্বাচনী হাওয়া (উজ্জীবিত আ’লীগ, সিদ্ধান্তহীনতায় হতাশ বিএনপি)

সাইফুল by সাইফুল
Tuesday, 14 March, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরের নির্বাচনী হাওয়া (উজ্জীবিত আ’লীগ, সিদ্ধান্তহীনতায় হতাশ বিএনপি)
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে আরো আগেই । দিন দিন তৎপরতা বাড়ছে। ৭৫কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ভোটের মাঠে এবার সবার আগেই মাঠে নামে আওয়ামী লীগ।বর্তমান উজ্জীবিত এই উপজেলার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তবে দলের নেতাদের মধ্যকার অন্তদ্বর্ন্দ্ব এখনও কাটেনি। বিএনপি নির্বাচনে আসবে কিনা তা এখনো পরিষ্কার না হলেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা, তবে দলের সিদ্ধান্তহীনতায় কিছুটা হতাশ তারা।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দৌলতপুরে মোট ভোটার ৩ লাখ ৭৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৩৭০ জন ও নারী ভোটার হচ্ছে ১ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন।

জেলার ৪ আসনের মধ্যে দৌলতপুর একটি অন্যতম বড় আসন। তাই আওয়ামী লীগ-বিএনপি বা জোট-মহাজোটের সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি এ উপজেলায়। অসংখ্য মনোনয়ন প্রত্যাশী আলোচনায় থাকায় চাপে পড়তে পারে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবেন, তা নিয়ে উদ্বেগে আছে সম্ভাব্য প্রার্থীরা।

মাঠ পর্যায়ে অনুসন্ধান করে ও নেতাদের সাথে কথা বলে আলোচনায় থাকা মনোনয়ন প্রত্যাশীদের ভিড় থেকে বাছাইয়ে উঠে এসেছে কুষ্টিয়া-১ আসন দৌলতপুরের সম্ভাব্য প্রাথীদের তালিকা।

এই তালিকায় আছেন বর্তমান সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফাজ উদ্দিন আহমেদকে হারিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। একই পরিবার থেকে মনোয়ন প্রত্যাশী হিসেবে নাম উঠে এসেছে বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি। এছাড়াও এই তালিকায় রয়েছেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিন আহমেদ এঁর ছেলে বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহম্মেদ মামুন ও একই পরিবারে আরিফ বিশ্বাস বড় ভাই নাজমুল হুদা পটল বিশ্বাসের জন্য মনোনয়ন চাচ্ছেন এমনটিও শোনা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য গবেষনা উপ-কমিটির সদস্য ও দৌলতপুর আওয়ামীলীগের সদস্য ড. মো. মোফাজ্জেল হক। তিনিও কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন।

এদিকে একসময়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি পুনরুদ্ধার করতে মাঠ পর্যায়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক রাজনীতিবিদ ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আহসানুল হক পচা মোল্লার ছেলে সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীন নেতা আলতাফ হোসেন ও বর্তমান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহিদ সরকার মঙ্গল । তবে গুঞ্জন শোনা যাচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারও দৌলতপুরের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন ।এদিকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মাঠে থাকবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক খাদ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য প্রয়াত কোরবান আলীর ছেলে শাহারিয়ার জামিল জুয়েল। তিনি বলেন গতবারে জাতীয় নির্বাচন থেকে ছিটকে পড়লেও এবার দলীয় মনোনয়ন নিয়ে মাঠে থাকবেন। নির্বাচন সামনে রেখে প্রতিদিন গণসংযোগও চালিয়ে যাচ্ছেন তিনি।থাকতে পারেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক ও জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদের সম্ভাব্য প্রার্থীরা সবাই হেভিওয়েট। জাতীয় পার্টি ও জাসদের একক প্রার্থী থাকায় স্বস্তিতে রয়েছে এই দুই দলের নেতারা। তারা দুজনই নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় থাকা মনোনয়ন প্রত্যাশীরা প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৩ মার্চ ২০২৩

Tags: আওয়ামী লীগদৌলতপুর নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Next Post

কুষ্টিয়ায় পলাতক আসামি গ্রেফতার

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
কুষ্টিয়ায় পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় পলাতক আসামি গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist