হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি এর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক আজিজুল হক (৩২) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার মোহাম্মদ তায়েজ তাগাদ গিরির ছেলে ।
রোববার (১ফেব্রুয়ারি) আনুমানিক ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ অস্ত্র উদ্ধার টিম উপজেলার ফিলিপনগরের আবেদের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আজিজুল হককে আটক করা হয়।
আটককৃত কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড বুলেট এবং ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃত আজিজুল হকের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট করুন






Discussion about this post