Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে আওয়ামীলীগ কার্যালয়ে বিএনপি নেতার তালা

সাইফুল by সাইফুল
Tuesday, 25 July, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে আওয়ামীলীগ কার্যালয়ে বিএনপি নেতার তালা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া ঈদগাঁ মোড়ে অবস্থিত আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে তালা মেরে দিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা। এই ঘটনায় তোলপাড় কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গন। এসময় অফিসে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে শোক ফেস্টুন ভাঙার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৪শে জুলাই) সকাল ১০ টার সময়। স্থানীয়রা জানান, হঠাৎ করে দলবল নিয়ে আঞ্চলিক কার্যালয়ে তালা মেরে দেন হাবলু মোল্লা। এসময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা হতে পারে ভেবে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস বলেন, আঞ্চলিক কার্যালয়ে তালা মারার ব্যপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় ভাবে যে সিদ্ধান্ত নিবেন সে অনুযায়ী আমি কাজ করবো।

বিষয়টি নিয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে সাংগঠনিক ভাবে কর্মসূচি দিব এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি যদি ভাংচুর করে থাকে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আঞ্চলিক কার্যালয়ের তালা ভাঙার ব্যপারে কেউ এখনো আমাকে বলেনি। তবে হাবলু মোল্লার এটা পুরাতন অভ্যাস কারন বড়গাংদিয়া ঈদগাঁ মোড়ের পাশেই তার ইট ভাটা যা বিএনপির সময় টর্চারসেল হিসাবে ব্যবহৃত হত। তিনি আরও বলেন স্থানীয় নেতাদের সাথে কথা বলে সাংগঠনিক ভাবে কর্মসূচি দেওয়া হবে।

অভিযোগের তীর যার দিকে সেই বিএনপি নেতা হাবলু মোল্লা বলেন, তাশফিন আব্দুল্লাহ নামে একজন অফিস (স্বপ্ন ছায়া স্বেচ্ছাসেবী সংগঠন) নিয়ে ছিল, দুই মাস আগে সে ছেড়ে দিয়েছে। পরে দেখি আওয়ামী লীগের কার্যালয় লেখা সাইনবোর্ড। তাই স্থানীয় লোকদের সাক্ষি রেখে ও ভিডিও করে নতুন তালা মারা হয়েছে। আমি অফিসের ভেতরে ঢুকি নাই। আমি ছাত্র রাজনীতি করেছি তাই পাগল না যে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করবো। তাকে হয়রানি করা হচ্ছে বলে এসময় তিনি দাবী করেন। তিনি আরও বলেন, আমি দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইলে কথা বলেছি উনিও বলেছেন ঘটনা মিথ্যা, আপনার মতো সম্মানিত ব্যক্তির সাথে এমন করা ঠিক হয়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিরক্তি প্রকাশ করে বলেন, আপনারা ঘটনা স্থলে খোঁজ নেন নাই। আমি এবং সার্কেল স্যার ঘটনাস্থলে গিয়েছিলাম রুমটা মনে হয় উনার (হাবলু মোল্লার)। আমরা শুনছিলাম যে ওখানে কি যেনো ভাংচুর হয়েছে। তবে এটা সঠিক না। বিএনপি নেতা হাবলু মোল্লার সাথে তার কথা হয়নি বলে তিনি জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুলাই ২০২৩

Tags: আওয়ামী লীগের অফিসে তালা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

Next Post

দুই বাংলাদেশীকে পিটিয়ে জখম করেছে বিএসএফ

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
দুই বাংলাদেশীকে পিটিয়ে জখম করেছে বিএসএফ

দুই বাংলাদেশীকে পিটিয়ে জখম করেছে বিএসএফ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist