Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Monday, 14 October, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে কয়েক দফা সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দৌলতখালী গ্রামের জাহিদ হোসেন ও বিএনপি নেতা জিন্নাত আলী জিন্নাহর সাথে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে আজ সোমবার সকাল ৮টার দিকে দৌলতখালী শওকত মোড়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজিত হয়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।

ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কাওছার আলী, কামরুল, জিন্নাহ ও জাহিদ হোসেন সহ উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়। এ ঘটনার জের ধরে দৌলতখালী গোডাউনবাজারে নিজ চেম্বারে কর্মরত অবস্থায় পল্লী চিকিৎসক মন্টু ডাক্তারের ওপর হামলা চালায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেনের লোকজন। এসময় তাকে ধারাল ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

হামলার ঘটনার কিছুক্ষণপর সকাল ১০টার দিকে দৌলতখালী গোডাউনবাজার এলাকার আজমত আলী সর্দার ও তার ছেলে সাগর হোসেন মোটরসাইকেল যোগে দৌলতখালী সর্দারপাড়ায় যাওয়ার পথে দৌলতখালী মাদ্রাসামোড়ে তাদের ওপর হামলা চালায় জিন্নাত আলী জিন্নার লোকজন। হামলাকারীরা আজমত সর্দার ও তার ছেলে সাগরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের ব্যবহৃত মোটরমাইকেলে আগুন জালিয়ে দেয়। গুরুতর আহত আজমত সর্দার (৫৫) ও তার ছেলে সাগর হোসেন (২৫) এবং পল্লী চিকিৎসক মন্টু ডাক্তার (৫২) কে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর দৌলতখালী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতখালী গ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।   

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দৌলতপুতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের কমিটি বাতিল এবং টাকা রাখা নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিএনপি দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো।  

Tags: কুষ্টিয়া নিউজসংঘর্ষ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ছেঁউড়িয়ায় জড়ো হতে শুরু করেছে লালন ভক্ত-অনুসারীরা

Next Post

ভারতে পালিয়েছে সাবেক এমপি কামারুল, দেখা গেল এক ফার্মেসিতে 

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ভারতে পালিয়েছে সাবেক এমপি কামারুল, দেখা গেল এক ফার্মেসিতে 

ভারতে পালিয়েছে সাবেক এমপি কামারুল, দেখা গেল এক ফার্মেসিতে 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist