হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের সূচনায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহিদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এরপর সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব ও আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post