Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে এনএসআই’র ভুয়া কর্মকর্তাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

সাইফুল by সাইফুল
Monday, 23 October, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে এনএসআই’র ভুয়া কর্মকর্তাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

 কুষ্টিয়ার দৌলতপুরে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবী করায় রেজওয়ান হোসেন নামে এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে দিলে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। 

রোববার সন্ধ্যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর দাসপাড়ায় পূজা মন্ডপের পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে। এনএসআই কর্মকর্তা পরিচয় দানকারী ভুয়া কর্মকর্তা রেজওয়ান (২৪) দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া প্রামের মনিরুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানায়, প্রাগপুর দাসপাড়ায় পূজা মন্ডপের পাশের একটি বাগানে একদল যুবক পিকনিক করছিল। এসময় এনএসআই কর্মকর্তা পরিচয় দানকারী ভুয়া কর্মকর্তা রেজওয়ান ঘটনাস্থলে গিয়ে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের ওপর চড়াও হয় এবং কয়েকজনকে চড় থাপ্পড় মেরে তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। পরে তারা পরিচয়পত্র দেখতে চাইলে এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা রেজওয়ান কম্পিউটারে কম্পোজ করা একটি কার্ড বের করে দেখায়। ঘটনাস্থলে উপস্থিত যুবকদের সন্দেহ হলে তাকে আটক করে তেকালা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইবাদত হোসেন ঘটনাস্থল থেকে এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা রেজওয়ানকে আটক করে ক্যাম্পে নিয়ে মোটা অংকের অর্থেরে বিনিময়ে তাকে ছেড়ে দেয়। 

এ বিষয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, এলাকার কিছু ছেলে পিকনিক করছিল। এমন সময় ওই যুবক এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে তাদেরকে মারধর করে টাকা দাবী করে। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ওই যুবককে আটক করে তেকালা পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।

তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইবাদত হোসেন জানান, একটি ছেলে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। এলাকাবাসী তাকে আটক করে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ওসি স্যারের সাথে কথা বলে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা রেজওয়ানকে আটকের বিষয়ে কিছু জানেন না বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম।

তবে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল-মুরাদ জানান, ঘটনা সম্পর্কে আমি অবগত ছিলাম না, আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারী গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণাকালে এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা রেজওয়ান নামের ওই যুবককে আটকের পর পুলিশ তাকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসাথে তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ অক্টোবর  ২০২৩

Tags: আটকএনএসআইভূয়া কর্মকর্তা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে আরপি সাহার পূজা মন্ডপ ভিআইপিদের পদচারনায় মুখরিত

Next Post

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist