হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি দৌলতপুর উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বুধবার (২৪ আগস্ট) উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
প্রাইমারী ভিলেজ ডাক্তার সোসাইটির যুগ্ন-সাধারন সম্পাদক সুমন আলীর সঞ্চালনায় ও শান্তা মেডিক্যাল হলের স্বত্তাধীকারী মো.হেলাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল আলম (টুকু)।
আলহাজ্ব আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ্ নওয়াজ আনসারী মঞ্জু, কার্য নিবার্হী সদস্য মো. হাবিবুর রহমান সাজু,কার্য্য নিবার্হী সদস্য ওবায়দুর রহমান।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন








Discussion about this post