হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ) এ নির্মাণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেনসহ বিএনপি’র নেতাকর্মী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সড়ক দুটি হলো উপজেলার প্রাগপুর ইউপি হতে নতুন বিলগাঁথুয়া হাট পর্যন্ত প্রশস্ত করণ।যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫২ লক্ষ টাকা এবং উপজেলার আল্লারদর্গা বাজারের ইসরাইলের দোকান হতে ছহির উদ্দিনের বাড়ী সড়ক মেরামত করণ।যার ব্যয় ধরা হয়েছে ৪৩ লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,আমি আমার প্রয়াত বাবা দৌলতপুরের সাবেক সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক পঁচা মোল্লার দেখানো পথেই চলতে চায়।আমার বাবার মতো আমিও দৌলতপুরে কোনো বদনাম রাখতে চাই না।সকল উন্নয়নমূলক কাজ এলাকাবাসীকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করতে চাই।
প্রিন্ট করুন








Discussion about this post