হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশের মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার(৭ নভেম্বর) বিকেলে দৌলতপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার তারাগুনিয়া থানার মোড় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত পথ সভায় আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। তাই জাতীয়তাবাদী সকল শক্তিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post