হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন,দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শন মো.মহসিন আলী,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ বেলাল উদ্দিন,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।এছাড়াও উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ,উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম,উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.জহিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা ও দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন,শহীদদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post