Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে জোড়া খুনে জড়িত পলাতকদের ধরতে মরিয়া পুলিশ

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Monday, 4 November, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে জোড়া খুনে জড়িত পলাতকদের ধরতে মরিয়া পুলিশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার চার আসামি।

গত ৩০ অক্টোবর বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত হয় একই এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান গাইনের ছেলে হামিদুল গাইন ও নজরুল গাইন।

দুই সহোদরের নৃশংস হত্যার পর এলাকায় তান্ডব চালাতে ফের প্রস্তুত হতে থাকে হামলাকারীরা। হত্যার খবর পেয়ে ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

হামলাকারীরা এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, গ্রাম তল্লাশি করে পাঁচ জনকে প্রাথমিক সন্দেহে আটক করে পুলিশ। এরপর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

২ নভেম্বর নিহতদের পরিবার একটি অভিযোগ দায়ের করে দৌলতপুর থানায়। ওইদিনই হত্যা মামলাটি রেকর্ড করে দৌলতপুর থানা পুলিশ। এতে ৪৭ জনের নাম উল্লেখ সহ ৫ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপূর্ব কুমার ঘোষ জানান, তদন্তের অগ্রগতি এবং আসামি আটকের স্বার্থে এখনই আসামিদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে, অপরাধীরা চিহ্নিত এবং তাদের আটকের যাবতীয় প্রক্রিয়া চলছে।

দীর্ঘদিন ধরে গোষ্ঠী ও সামাজিক অবস্থানগত বিবাদ চলে আসছিলো এ ঘটনার বাদী-বিবাদীদের মধ্যে। যার মধ্যে খানেকটা স্থানীয় রাজনীতির আঁচও পাওয়া গেছে। এর আগে বিভিন্ন সময়ে  উভয় পক্ষের মধ্যে মামলা-হামলাও চলমান ছিলো।

খুন হওয়া নজরুল গাইনের ছেলে অভিযোগে সাক্ষরকারী সুরুজ গাইন বলেন, নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে  আমার পরিবারের লোকজন ও স্বজনদের ওপর। দু’জনকে খুন করা হয়েছে, চারজন মুমূর্ষু। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দৌলতপুর থানার ওসি আওয়াল কবির জানিয়েছেন, কোনো অপরাধী পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। খুনিদের খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত ও আসামি গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

বিশ্বস্ত কয়েকটি সুত্রে জানা গেছে, দু’টি পক্ষই রাজনৈতিক ভাবে ব্যবহৃত। নিজেদের এলাকায় আধিপত্য বিস্তার ও সামাজিক মতভেদ থেকে বিবাদ চলেই আসছে। গত কয়েকমাস নানা হুমকি পেয়ে আসছিলো খুন হওয়া গোষ্ঠী। এর আগে খুনি গোষ্ঠীর ওপরও মামলা-হামলা চালিয়েছে বর্তমান ভুক্তভোগীরা।


এহ/04/11/24/ দেশ তথ্য

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীতে প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

Next Post

কুষ্টিয়ায় যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা 

Related Posts

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী
স্থানীয় খবর

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

Next Post
কুষ্টিয়ায় যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা 

কুষ্টিয়ায় যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist