হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন,উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক,পেশাজীবি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকল সরকারি, আধাসরকারি,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান,বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন,উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেন,উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীনসহ অন্যান্যরা।
প্রিন্ট করুন






Discussion about this post