‘সুস্থ দেহ, সুন্দর মন—খেলাধুলায় বাড়ে জীবন; মাদককে না বলুন, খেলাধুলাকে আপন করুন’—এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২টার সময় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল তুলে দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,উপজেলা যুবদলের সভাপতি বেনজির আহমেদ বাচ্চু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, তরুণদের মাদক,সন্ত্রাস ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।এসময় উপজেলার ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post