হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) :উচ্চমূল্য মসলার উৎপাদন প্রদর্শশনীর মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামান,
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ মহসীন আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আলী আহম্মেদ এর সঞ্চালনায় এসময় মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।এর আগে অতিথিরা উপজেলার খলিসাকুন্ডি এলাকায় পেঁয়াজ প্রদর্শনীর পরিদর্শন করেন।
প্রিন্ট করুন










Discussion about this post