হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাইড়পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক সজিব(৩৫) দাইড় পাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
দৌলতপুর থানা-পুলিশ ও নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে,রোববার রাতে সজিব হোসেন ও তার স্ত্রী একই কক্ষে ঘুমাতে যান।সকালে উঠে তার স্ত্রী পাশের রুমে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেন তারা।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে জান। পরিবারের সদস্যরা আরো জানান,কিছু দিন আগে সজিবের সাথে তার চাচাতো ভাই আসিব এর জমি সংক্রান্ত বিরোধে সজিবের কান কেটে দেয় চাচাতো ভাই আসিব ও তার পরিবারের লোকজন।পরবর্তীতে সজিবকে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানা যায়। আর এই কারণেই আত্মহত্যা হতে পারে বলে পরিবারের ধারনা।এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
প্রিন্ট করুন










Discussion about this post