হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২৮ অক্টোবর)বিকালে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
তারাগুনিয়া থেকে শোভাযাত্রাটি দৌলতপুর উপজেলা বাজার থেকে শুরু হয়ে দৌলতপুর থানা বাজার এসে শেষ হয়। পরে দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক সমাবেশের আয়োজন করা হয়।
এতে উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শের আলী সবুজ, অধ্যাপক আতাউর রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা, রেজাউল করিম, মোঃ আকবর আলী, মোঃ ফজলুর রহমান,হারুন অররশিদ হারুন,অধ্যাপক মাহবুব লস্কর।উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃমাহবুবুর রহমান, মুনি লস্কর,মিঠু শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post