হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ১৪নং আড়িয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইনজাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সুমন পিয়াদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. কামরুল মোল্লা,সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ মোল্লা,দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহম্মেদ বাচ্চু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বপ্ন,যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের বিশেষ সহকারী মাহবুবুর রহমান,যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি লস্কর,যুগ্ন আহ্বায়ক আবুল হাসনাত বাবু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু,যুগ্ম আহ্বায়ক বাহার আলী,যুগ্ম আহ্বায়ক একলাচুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিটেন আল রাজিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে প্রতিপক্ষের সমালোচনার জবাব দেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় যুবদল ও বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post