হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর(উত্তর) যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।পরে খলিসাকুন্ডি বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুবদল নেতা শরীফ উদ্দিন জুয়েল বলেন,
আসুন আমরা যেকোন মূল্যে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে আগামীতে দল যাকে ধানের শীষ মনোনয়ন দেবে,তাকে আমরা জয়যুক্ত করবো।এসময় বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন







Discussion about this post