হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় পাঁচ শতাধিক লাউ গাছ কেটে ফেলে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার খলিসাকুন্ডি দর্গা পাড়া মাঠে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে কৃষক উলফাজ শেখের এক বিঘা জমিতে লাগানো শত শত লাউ গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কাটা অবস্থায় লাউ গাছগুলো দেখতে পান ঐ কৃষকের পরিবারের লোকজন।
স্থানীয়রা জানান,উলফাজ শেখ একজন পরিশ্রমী কৃষক।সে জমি লিজ নিয়ে ফসল ফলিয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন। কিন্তু এভাবে লাউ গাছ গুলো কেটে দেওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কৃষক উলফাজ শেখ এর বড় ছেলে শাকিল শেখ বলেন,আমার বাবা মা সবাই চিকিৎসা জন্য গতকাল কুষ্টিয়া হাসপাতালে যায় সেই সুযোগ কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।ঐ জমিতে প্রায় দুই লক্ষ টাকার লাউ হবে বলে জানিয়ে দোষীদের বিচার ও ক্ষতি পূরণ চান তিনি। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
প্রিন্ট করুন









Discussion about this post