হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা অধিদপ্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)ফারুক আহমেদ,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাবিনা ইয়াসমিন।উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ কামাল হোসেন,উপজেলা শিক্ষা সমিতির সভাপতি ইয়াকুব আলী,বাইতুন নুর মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ বেলাল উদ্দিন,দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ,উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ২০জন পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
প্রিন্ট করুন









Discussion about this post