Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ

সাইফুল by সাইফুল
Sunday, 3 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামাল মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দিঘলকান্দী গ্রামের মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত জামাল মোল্লা দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দী গ্রামের আজগর মোল্লার ছেলে। জামাল ইট ভাটার শ্রমিক ছিলেন।

আহতরা হলেন- জহির উদ্দিন মোল্লার ছেলে রবিউল ইসলাম (৪৫), আশরাফ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৪) এবং তৈয়ব আলীর ছেলে আকবর হোসেন (৭০)। 

আহত রবিউল ইসলাম ও বিল্লাল বলেন, শনিবার রাতে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় জামাল মোল্লা নামে আমাদের পক্ষের একজন মারা গেছে। তাদের হামলায় আমরা তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রবিউলের মাথায় ও পিঠে কোপানো হয়েছে, বিল্লালের হাত ও পিঠে কোপানো হয়, আকবরকে এলোপাথাড়িভাবে মারপিট করে আহত করা হয়েছে। এসময় আমাদের ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী কাদের মোল্লা ও রুবেলের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। এ ঘটনার জের ধরে কাদের মোল্লার সমর্থকদের ওপর হামলা করে প্রতিপক্ষ রুবেলের লোকজন। এতে জামাল মোল্লা নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

তারা আরও বলেন, শনিবার রাতে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনতে যায় রুবেল ও তার লোকজন। তাদের টাকা কেউ নেননি। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রুবেলের নেতৃত্বে রিয়াজের ছেলে শাহীন, বদির ছেলে রাশিদুল, এলাজের ছেলে রানা, শামসুদ্দিনের ছেলে কবির, আবুল মন্ডলের ছেলে মাহাবুল, জিন্নাতের ছেলে নবীর সহ তাদের লোকজন হামলা চালিয়ে কাদেরের লোকজনদের আহত-নিহত করে এবং ঘরবাড়ি ভাংচুর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন দৌলতপুর থানা পুলিশ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুবেলের পক্ষের লোকজন। তারা জানান, জামাল মোল্লার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামাল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মরদেহ উদ্ধার করে   ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। লাশ ময়নাতদন্তের পরে জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ ডিসেম্বর ২০২৩

Tags: নিহতম্যানেজিং কমিটি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল \ বৈধ ১৭ টি

Next Post

সব্জি ব্যবসায়ীকে গাছে বেঁধে ভ্যান ছিনতাই

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
সব্জি ব্যবসায়ীকে গাছে বেঁধে ভ্যান ছিনতাই

সব্জি ব্যবসায়ীকে গাছে বেঁধে ভ্যান ছিনতাই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist