হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের ।
বৃহস্পতিবার (১৩নভেম্বর) সকালে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু এর যৌথ নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা বাজার ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা, ১৩ তারিখ সারাদিন দৌলতপুরের রাজপথে থেকে আওয়ামী লীগের সমস্ত অপতৎপরতা রুখে দেওয়ার কথা বলেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন







Discussion about this post