এনামুল হক, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার পদ্মা নদীতে উর্দ্ধমুখি পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় অন্তত অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী গতকালের তুলনায় আজও পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৩
সেন্টিমিটার। আগামী কাল রবিবার পর্যন্ত এই ক্রমবৃদ্ধি অব্যহত থাকতে পারে। তবে হার্ডিঞ্চ পয়েন্টের স্কেল নির্ধারিত বিপদ সীমার ৭৫ সেন্টিমিটার নীচ দিয়ে
প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মো:
আসফাউদদৌলা বলেন, ‘অতি বর্ষণে উজান থেকে নেমে আসা পানিতে সাময়িক সময়ের জন্য পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চলের চর এলাকায় পানি ঢুকেছে। তবে এতে বড়
ধরণের কোন শংকার বার্তা আমাদের কাছে নেই। আগামী দুই একদিনের মধ্যেই পদ্মা গড়ায়ের পানি নেমে যাবে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদ জানান,আশপাশের রাস্তাঘাট সহ পানিতে ডুবে যাওয়ায় বাচ্চাদের স্কুলে যাতায়াত এবং
দুইটি ইউনিয়নের ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশই ভবনে পানি ঢুকে যাওয়ায় পাঠদান ব্যহত হচ্ছিল। সেকারনে পানি নেমে যাওয়ার সময় সাপেক্ষে
পাঠদান বন্ধ রাখা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, চিলমারি ও রামকৃষ্ণপুর
ইউনিয়নের দুইটি মাদ্রাসা এবং ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকলেও স্কুল খোলা রাখা হয়েছে। সেখানে নিম্নাঞ্চলের প্লাবিত জনগণের প্রয়োজনে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন জানান, ‘উপজেলার দুইটি ইউনিয়ন চিলমারি এবং রামকৃষ্ণপুর পদ্মানদীর তীরবর্তী নিম্নাঞ্চল হওয়ায় প্রতি বছরই বন্যার সময়ের বিরূপ প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি পূর্ব থেকেই নিয়ে থাকেন চাষীরা। ফলে সামগ্রীক ফসলহানির হাত থেকে বাঁচতে পারেন কৃষকরা।
সর্বশেষ আজ শনিবার পর্যন্ত ৪শ ৭০হেক্টর ফসলী জমি প্লাবিত হলেও এর মধ্যে সাকুল্যে ৩০% ভাগ জমিতে কলা এবং সব্জি জাতীয় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের
কাজ চলছে। পানি নেমে গেলে ওই সব ক্ষতিগ্রস্ত চাষীদের ফসল পূর্নবাসন সহায়তার আওতায় কৃষি প্রনোদনা দেয়া হবে।দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, ‘গত তিনদিন ধরে পদ্মায় অব্যহত পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের দুইটি ইউনিয়নের অধিকাংশই
প্লাবিত হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী উপজেলার নিম্নাঞ্চলের চিলমারি ও রামকৃষ্ণপুর দুই ইউনিয়নের ৩৫টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আক্রান্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে জেলা
প্রশাসনে পক্ষ থেকে ত্রাণ সহায়তায় ১০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে’। তবে শনিবার দুুপুর পর্যন্তও দুর্গত এলকায় কোন ত্রাণ পৌঁছেনি প্লাবিত অঞ্চলের ভুক্তভোগীদের অভিযোগ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post