শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
আজ রোববার দুপুর ১২ টায় ধরলা নদীর পানি লালমনিরহাটের কুলাঘাটের বিপরীর তীরের শিমুলবাড়ি পয়েন্টে ৩৯ সেঃমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা নদীও রাত হতে রুদ্রমূর্তি ধারণ করেছে। কাউনিয়া পয়েন্টে ১৩ সেঃমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার ৫ উপজেলায় নদীকূলবতীর্ ছাড়াও বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। সদরের ধরলা নদীর ভারতীয় সীমান্ত ঘেঁষা ফলিমারির দ্বীপচরটির ওপর দিয়ে কোমর পানি প্রবাহিত হচ্ছে।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ধরলা নদীর পানি রোববার সকাল হতে বাড়তে শুরু করে ধরলা নদীর পানি যাহা এখন বিপদ সীমার ৩৯ সেঃমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী পাড়ের মানুষ বলছে পানি বেড়ই চলছে তো বেড়েই চলছে। ধরলার ডানতীর কুলাঘাট বাঁমতীর শিমুল বাড়ি এই শিমুলবাড়ি পয়েন্টে দুপুরে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হঠাৎ পানি বাড়ায় লালমনিরহাটের দূগার্পুর, মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ি ও কুড়িগ্রামের শিমুলবাড়ি এবং ফুলবাড়ি ইউনিয়নের ব্যাপক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিস্তা নদীর অববাহিকায় হলদিবাড়ি, পারুলিয়া, দক্ষিণ গড্ডিমারী, বিছনদই, গড্ডিমারী, মহিষখোচা, বারোঘরিয়া, রাজপুর, তাজপুর, খুনিয়াগাছ, হরিণ চড়া, তিস্তার নদীর মধ্যেরচরে পানি বেড়েই চলছে। পানি বাড়ার কারণে নদ—নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ৫০ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগব্যবস্থা। ডুবে গেছে সবজির খেতসহ বিভিন্ন উঠতি ফসল। লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নের ফরিমারী চরটি ধরলা নদীর মাঝখানের একটি দ্বীপ চর। এই চরে প্রায় ৫ শত পরিবারের বসবাস। রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রসা। জেলায় ১৩—১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এখন কোমর পানি।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী শুনীল কুমার জানান, ধরলা পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু বাঁধ ও রাস্তা ঘাট ঝুঁকিতে পড়েছে। তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুই করছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার্ গণ পর্যবেক্ষণে রেখেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন










Discussion about this post